Nepal Airlines

লাদাখ, জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ! মিসরির সফরের আগেই বিতর্কিত মানচিত্র প্রকাশ নেপালের

জেন জি অভ্যুত্থানের পর নেপালে গঠিত হয়েছে বলেন্দ্র শাহর সরকার। আগামী সপ্তাহেই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে নেপালে যাচ্ছেন বিদেশসচিব বিক্রম মিসরি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৪:৪১

options
link
লাদাখ, জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ! মিসরির সফরের আগেই বিতর্কিত মানচিত্র প্রকাশ নেপালের
জম্মু-কাশ্মীর এবং লাদাখকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়।

জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ! ভারতের এমন বিকৃত মানচিত্র প্রকাশ করল ‘বন্ধু’ নেপালই। বুধবার দেখা যায়, নেপালের সরকারি উড়ান সংস্থা নেপাল এয়ারলাইন্সের (Nepal Airlines) তরফ থেকে প্রকাশ করা হয়েছে একটি রুট ম্যাপ। সেখানেই জম্মু-কাশ্মীর এবং লাদাখকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়। সেই ছবি হুহু করে ভাইরাল নেটদুনিয়ায়। গোটা ঘটনায় বিদেশমন্ত্রকের বিবৃতিও দাবি করেন নেটিজেনরা।

Advertisement

বুধবার নেপাল এয়ারলাইন্সের একটি বিজ্ঞাপনী পোস্ট করা হয় এক্স হ্যান্ডেলে। সেখানে উত্তর-পশ্চিম ভারতের বিরাট অংশকে পাকিস্তানি ভূখণ্ডের অন্তর্ভুক্ত হিসাবে দেখানো হয়। কোন শহরে উড়ান পরিষেবা প্রদান করে নেপাল এয়ারলাইন্স, সেটাই ওই ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভারতের বিকৃত মানচিত্রের ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হইচই পড়ে যায়। ভারতীয় নেটিজেনরা এই পোস্টের তীব্র প্রতিবাদ করেন। #BoycottNepalAirlines ট্রেন্ডিং হয়ে যায় বুধবার।

Advertisement

জেন জি অভ্যুত্থানের পর নেপালে গঠিত হয়েছে বলেন্দ্র শাহর সরকার। নেপালের তরুণতম প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহেই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে নেপালে যাচ্ছেন বিদেশসচিব বিক্রম মিসরি।

নেপালের এহেন কাণ্ডের পর বিদেশমন্ত্রকের বিবৃতি দাবি করেন নেটিজেনদের একাংশ। সেই দলে রয়েছেন বিখ্যাত ভোজপুরি গায়ক-অভিনেতা খেসারিলাল যাদবও। ক্ষোভ উগরে দিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কেউ বলতে পারেন, নেপাল এয়ারলাইন্স কী করে ভারতের এমন বিকৃত মানচিত্র প্রকাশ করল? সেটাও আবার জম্মু-কাশ্মীর নিয়ে? এটা কোনও ছোট্ট ঘটনা নয়। আমি মনে করি এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, উসকানি দেওয়ার চেষ্টা চলছে।’

Advertisement

তবে নয়াদিল্লির বিবৃতি দেওয়ার আগেই বিতর্কিত মানচিত্র সরিয়ে দিয়েছে নেপাল এয়ারলাইন্স। ক্ষমা চেয়ে তারা জানিয়েছে, তথ্য সংগ্রহে কিছু ত্রুটির কারণেই মানচিত্রে বিকৃতি ঘটেছে। তবে সেটা সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, জেন জি অভ্যুত্থানের পর নেপালে গঠিত হয়েছে বলেন্দ্র শাহর সরকার। নেপালের তরুণতম প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহেই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে নেপালে যাচ্ছেন বিদেশসচিব বিক্রম মিসরি। তার আগে এই কাণ্ডে নিঃসন্দেহে প্রভাব পড়বে দুই দেশের সম্পর্কে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.