Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Trump-Putin

যুদ্ধ আবহে ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিট ফোনে কথা পুতিনের, মার্কিন প্রেসিডেন্টকে দিলেন বিশেষ সতর্কবাণী

ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত রক্তাক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল ইরান-আমেরিকা। একের পর এক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে গিয়েছিল ইরান। কিন্তু তা-ও লড়াইয়ের ময়দান থেকে সরে আসেনি তেহরান। ইরানের পালটা জবাবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিভাবে সেখানে ছড়িয়ে ছটিয়ে মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হয়। কিন্তু তারপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেপরোয়া হামলা চালাতে শুরু করে তেহরান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৪:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৪:৩৩

options
link
যুদ্ধ আবহে ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিট ফোনে কথা পুতিনের, মার্কিন প্রেসিডেন্টকে দিলেন বিশেষ সতর্কবাণী zoom
ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পুতিনের।
Advertisement

ইরান যুদ্ধের জট এখনও কাটেনি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Trump) সঙ্গে ৯০ মিনিটেরও বেশি সময় ফোনে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin)। বুধবার বিষয়টি প্রকাশ্যে এনেছে ক্রেমলিন।

ক্রেমলিন আধিকারিক ইউরি উশাকভ সংবাদসংস্থা ‘এএফপি’কে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে। তবে আলোচনায় পুতিন এবং ট্রাম্প দু’জনেই ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উপর বিশেষ মনোযোগ দিয়েছেন। তাঁর কথায়, “ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের মতে, এর ফলে দু’পক্ষই আলোচনার সুযোগ পাবে এবং সার্বিকভাবে পরিস্থিতি স্থিতিশীল হবে।” তবে ফোনালাপে পুতিন ট্রাম্পকে বিশেষ সতর্কবাণীও দিয়েছেন বলে জানিয়েছেন উশাকভ। তিনি বলেন, “রুশ প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা এবং ইজরায়েল যদি মধ্যপ্রাচ্যে ফের সামরিক অভিযান চালায় তাহলে গোটা বিশ্বের জন্য তা বিপদ ডেকে আনবে।” অন্যদিকে, ক্রেমলিন সূত্রে খবর, চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেছেন দুই রাষ্ট্রনেতা।

Advertisement

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত রক্তাক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল ইরান-আমেরিকা। একের পর এক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে গিয়েছিল ইরান। কিন্তু তা-ও লড়াইয়ের ময়দান থেকে সরে আসেনি তেহরান। ইরানের পালটা জবাবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিভাবে সেখানে ছড়িয়ে ছটিয়ে মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হয়। কিন্তু তারপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেপরোয়া হামলা চালাতে শুরু করে তেহরান। অবশেষে ৪০ দিন পর সাময়িক সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দু’দেশ। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনও হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.