শৌচালয়ে গিয়ে ফোন ঘাঁটার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু এবার আমেরিকায় সেই দিন শেষ। নিউ ইয়র্কের (New York) গণশৌচালয়গুলিতে এবার চাইলেই আর দীর্ঘক্ষণ থাকা যাবে না। বেঁধে দেওয়া হয়েছে ১০ মিনিটের সময়সীমা। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শৌচালয় ফোন ঘাঁটার জায়গা নয়’।
সম্প্রতি নিউ ইয়র্কের মেয়র জোহারান মামদানি শহরজুড়ে ১৭টি গণশৌচালয় নির্মাণের কথা ঘোষণা করেছেন। এই পাইলট প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ৪০ লক্ষ মার্কিন ডলার। শহরের জনবহুল এলাকায় গণশৌচালয়গুলি নির্মাণ করা হবে। খোলা থাকবে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। বিন্যামূল্যেই গণশৌচালয়গুলি ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। কিন্তু ১০মিনিটের বেশি শৌচালয়ের ভিতর থাকা যাবে না। সেই লক্ষ্যে গণশৌচালয়গুলিতে বিশেষ এক ধরনের প্রযুক্তিও স্থাপন করা হচ্ছে। আট মিনিটের মাথায় অডিও বার্তায় সতর্ক করা হবে। আর ১০ মিনিট পার হলেই শৌচালয়ের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।
এ প্রসঙ্গে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, “শৌচালয়ে সময়সীমা বেঁধে দেওয়ার মতো অভিনব নিয়ম আমরা চালু করেছি। কারণ, এটি ফোন ঘাঁটার জায়গা নয়। আমি জানি অনেকেই তা করেন। দীর্ঘ সময় ধরে যাতে মানুষ গণশৌচালয় দখল করে না রাখেন, সেই উদ্দেশ্যেই ১০ মিনিটের এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।” জানা গিয়েছে, নতুন এই গণশৌচালয়গুলি সম্পূর্ণ স্পর্শহীন (টাচলেস)। অর্থাৎ সেন্সরের মাধ্যমেই সমস্ত কাজ হবে। শুধু তাই নয়, শৌচালয়গুলি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারেরও উপযোগী। প্রত্যেক শৌচালয়ে রয়েছে ফ্লাশ, জলের ব্যবস্থা, বেসিন, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শিশুদের ডায়াপার পরিবর্তনের স্থান।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা