সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করে প্রায় ১৫০টি দেশের ৩ লক্ষ কম্পিউটারে হামলা চালিয়েছে ‘WannaCry’ নামের ‘র্যানসমওয়্যার’ ভাইরাস৷ তবে এতদিন শুধু কম্পিউটারে হামলা চালালেও সাইবার বিশেষজ্ঞদের দাবি এবার মোবাইল ফোনেও হামলা চালাতে পারে ওই ভাইরাস৷
[ মুখ্যমন্ত্রী চলে যেতেই শহিদ প্রেমসাগরের বাড়ি থেকে সরানো হল এসি-সোফা ]
অ্যান্টি ভাইরাস প্রস্তুতকারক সংস্থা ‘Webroot’-এর গবেষক এরিক ক্লোনঅস্কি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হানা দিতে সক্ষম এমন র্যানসমওয়্যার ভাইরাসও প্রায় তৈরি করে ফেলেছে হ্যাকাররা৷ মোবাইল ভাইরাসটির চরিত্র হবে হুবহু কম্পিউটার ভাইরাসটির মতোই৷ আক্রান্ত মোবাইলটিকে ‘লক’ করে দেবে ওই ভাইরাস৷ তারপর ২০০ বা ৩০০ ডলারের ‘র্যানসম’ দাবি করা হবে৷ ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, এমন একটি র্যানসমওয়্যার হচ্ছে ‘সিম্পললকার’৷ ২০১৪ সালে প্রথম এই র্যানসমওয়্যার ভাইরাসের দেখা মেলে৷ যদিও আইফোনে র্যানসমওয়্যার হামলার ঘটনা আজ পর্যন্ত ঘটেনি৷
[কুলভূষণ মামলার রায় আজ, মুক্তির কামনায় প্রার্থনা দেশ জুড়ে]
উল্লেখ্য, বিশ্বজুড়ে র্যানসমওয়্যার হানায় কয়েক লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হলেও এটাই শেষ নয়, বরং আরও মারাত্মক ও বড় আকারের সাইবার হামলা ঘটতে চলেছে বলে সতর্ক করে দিলেন বিশেষজ্ঞরা৷ একটি আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ফার্ম প্রুফপয়েন্ট সংবাদ সংস্থা এএফপিকে এই সতর্কবার্তা জানিয়ে বলেছে, WannaCry র্যানসমওয়্যারের মতোই ক্ষতি করবে এমন নয়া ভাইরাস Adylkuzz হানা দিতে চলেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে৷
[শিশুকে কামড়ানোর জেরে এক সারমেয়কে মৃত্যুদণ্ডের নির্দেশ পাকিস্তানে]
প্রুফপয়েন্ট সংস্থার বিশেষজ্ঞরা সকলকে সাবধান করে দিয়ে বলেছেন, WannaCry-এর সঙ্গেই যুক্ত আর একটি নয়া ভাইরাস হানা দিতে চলেছে সাইবার দুনিয়ায়৷ এই ভাইরাস হানা দিলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তার বৈধ ইউজার৷ ভার্চুয়াল কারেন্সি না দিলে খোলা যাবে না কম্পিউটারের ‘লক’৷ প্রুফপয়েন্টের গবেষক নিকোলাস গদিয়ের বলছেন, “Adylkuzz অত্যন্ত উচ্চমানের ও সর্বশেষ প্রযুক্তির কিছু হ্যাকিং টুলস ব্যবহার করে৷ এখনও মাইক্রোসফট এর প্রতিকার খুঁজে পায়নি৷”
[ভেঙে পড়ল WhatsApp পরিষেবা, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার]
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!