CIA on Osama bin Laden

টুইন টাওয়ারে হামলার আগে ভারতই ছিল লাদেনের টার্গেট! বিস্ফোরক নথি পেশ সিআইএ-র

দুই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের জন্য তৈরি করা ডজনখানেক গোয়েন্দা রিপোর্টের শতাধিক পৃষ্ঠা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৮:৪৬

options
link
টুইন টাওয়ারে হামলার আগে ভারতই ছিল লাদেনের টার্গেট! বিস্ফোরক নথি পেশ সিআইএ-র
ফাইল ছবি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর গোটা বিশ্ব শিউরে উঠেছিল। আমেরিকার বুকে হওয়া জঙ্গি হামলায় মুহূর্তে বদলে গিয়েছিল গোটা বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি। সন্ত্রাসের দাঁত-নখে ফালাফালা হয়ে যায় সভ্যতার ‘আত্মবিশ্বাস’। সেই হামলার পঁচিশ বছর পূর্ণ হল এবার। সিআইএ-র গোপন নথি বলছে, ৯/১১-র বহু আগেই ভারতে হামলার পরিকল্পনা করেছিল আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন (Osama bin Laden)। মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া সিআইএ-র (CIA) গোপন নথিপত্রের যে বড় অংশ প্রকাশিত হয়েছে তা থেকে এমনটাই জানা যাচ্ছে।

Advertisement

সিআইএ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জর্জ ডবলিউ বুশের জন্য তৈরি করা ডজনখানেক গোয়েন্দা রিপোর্টের শতাধিক পৃষ্ঠা প্রকাশ করেছে। তার মধ্যেই একটি রিপোর্টের নাম ‘বিন লাদেনের জঙ্গি নেটওয়ার্ক এখনও বড় বিপদ’। সেখানে দাবি করা হয় ‘বিন লাদেন মিশর, ভারত, পাকিস্তান, উগান্ডা এবং সম্ভবত নাইজেরিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছে।’ তবে ভারত বা অন্য দেশগুলির নাম উল্লেখ থাকলেও কোন সময় হামলা হতে পারে, হামলার ধরন কেমন ইত্যাদি বিবরণ কিছুই দেওয়া হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে সিআইএ দাবি করেছে, ৯/১১-র আগে বহুবার আমেরিকার মাটিতে জঙ্গি হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। যার মধ্যে বিস্ফোরক বোঝাই বিমান নিয়ে হামলার কথাও ছিল। এই দাবির সপক্ষে ৭১টি গোয়েন্দা রিপোর্টও প্রকাশ করেছে তারা। স্বাভাবিক ভাবেই এমন দাবির পরে প্রশ্ন উঠছে, কেন এমন সতর্কবার্তা সত্ত্বেও এড়ানো গেল না হামলা। জানা গিয়েছে, ২০০১ সালের ৬ আগস্ট, অর্থাৎ হামলার মাত্র এক মাস আগে প্রেসিডেন্ট জর্জ ডবলিউ বুশকে দেওয়া সিআইএ-র ব্রিফিংয়ের শিরোনামই ছিল— ‘বিন লাদেন আমেরিকায় আঘাত হানতে দৃঢ়প্রতিজ্ঞ’। সেখানে পরিষ্কার বলা হয়েছিল, আমেরিকার ভিতরেই আল কায়দার একটি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে যারা এই হামলায় সহায়তা করতে পারে। তবে এরও বহু আগে ১৯৯৮ সাল থেকে ধারাবাহিক ভাবে হামলার বিষয়ে সতর্ক করেছিল সিআইএ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.