সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধাক্কা পাক-মার্কিন সম্পর্কে৷ এবারে ইউএস ফাইটার জেট কিনতে ব্যর্থ হল পাক প্রশাসন৷ প্রায় পাঁচ কোটি টাকার বিনিময়ে আমেরিকার আটটি অত্যাধুনিক এফ-16 ফাইটার জেট কেনার কথা ছিল পাকিস্তানের৷ এর জন্য মে মাসের ২৪ তারিখের মধ্যে সম্মতিপত্র দেওয়ার কথা ছিল৷ কিন্তু পাক সংবাদ মাধ্যমের দাবি, সময় পেরিয়ে গেলেও সেই চিঠি পাঠায়নি পাক সরকার৷ ফলে বাতিল হয়ে গেল পাক-মার্কিন এই সামরিক চুক্তি৷
অত্যাধুনিক এই এফ-16 গুলি সবরকম পরিবেশ পরিস্থিতিতে কাজ করতে সক্ষম৷ এতে রয়েছে সেলফ ডিফেন্স, এরিয়া সাপ্রেশন ক্যাপাবিলিটির সুবিধা৷ অন্ধকারেও এগুলি সমান পারদর্শী৷ পাক বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ফাইটার জেটের লেনদেনের অঙ্ক নিয়েই বিরোধের সূত্রপাত৷ পাকিস্তান সরকার থেকে ফাইটার জেটের দামের উপর ভরতুকি চাওয়া হয়েছিল৷ কিন্তু, তা দিতে অস্বীকার করা হয় ওবামা প্রশাসনের পক্ষ থেকে৷ সেই কারণেই এই চুক্তিতে আগ্রহ দেখায়নি পাক প্রশাসন৷
কয়েকদিন আগেই পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন হামলায় তালিবান প্রধানের মৃত্যুর পর থেকেই দুই দেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে৷ এমনকী পাকিস্তানের আপত্তি সত্ত্বেও নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপে(এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির প্রস্তাবে ভারতের পাশেই দাঁড়িয়েছে আমেরিকা৷ শোনা গিয়েছে, সেই কারণেই মার্কিন মুলুকের সঙ্গে দূরত্ব বাড়ছে পাকিস্তানের৷ আমেরিকার কাছ থেকে ফাইটার জেট কিনতে ব্যর্থ হলেও রাশিয়া ও চিনের কাছ থেকে বিমান কেনার চেষ্টা চালাচ্ছে পাক প্রশাসন৷
সর্বশেষ খবর
-
ক্লান্তিকর খবরের ভিড়ে হস্তিশাবকের বাঁচার গল্প যেন রূপকথা!
-
লক্ষ্য দ্রুত ভোটারের নাম নথিভুক্তকরণ, ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের, হবে ডিজিটাল শুনানি!
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত