অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান (Pakistan) নাকি ভারতের দুই বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সম্প্রতি এমনটাই দাবি করেছেন এক পাক জওয়ান। কিন্তু যে দু’টি ঘাঁটির নাম তিনি উল্লেখ করেছেন, বাস্তবে সেগুলির কোনও অস্তিত্বই নেই। পাক জওয়ানের ওই মন্তব্যটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হাসির রোল।
আরও পড়ুন:
পাক সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে মুনিব জামাল নামে ওই পাক জওয়ান বলেন, “সিঁদুরের জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করেছিল। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন এলাকায় আমরা প্রত্যাঘাত করেছিলাম। ফাতেহ-১ ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাক সেনাবাহিনী পালটা জবাব দিয়েছিল।” তিনি বলেন, “ভারতীয় সেনার রাজৌরি এবং মামুনের বায়ুসেনা ঘাঁটিতে আমরা সফলভাবে আঘাত হেনেছিলাম।” কিন্তু বাস্তবে এই দুই ঘাঁটির কোনও অস্তিত্বই নেই।
জম্মু ও কাশ্মীরের একটি জেলা হল রাজৌরি। কিন্তু সেখানে ভারতীয় সেনার কোনও বায়ুসেনা ঘাঁটি নেই। অন্যদিকে, মামুন পাঞ্জাবের পাঠানকোটের কাছে একটি সামরিক ক্যান্টনমেন্ট এলাকা হলেও সেখানে বায়ুসেনা ঘাঁটির অস্তিত্ব নেই। পাক জওয়ানের ওই মন্তব্যটি প্রকাশ্যে আসতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে।
সমাজমাধ্যমে এক নেটিজেন লিখেছেন, ‘প্রত্নতাত্ত্বিক, মানচিত্রকার, গুগল ম্যাপ এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে রাজৌরি ও মামুন বায়ুসেনা ঘাঁটি খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করেছে। কেউ সেগুলির অবস্থান জানেন, তাহলে সরকারকে জানান। আরও একজন লিখেছেন, ‘ফাতেহ-১ রাজৌরি এবং মামুন বায়ুসেনা ঘাঁটিতে এমন প্রচণ্ড আঘাত হেনেছে যে সেগুলির অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছে! পরবর্তী লক্ষ্য কি আটলান্টিস?’
সর্বশেষ খবর
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার
-
‘ভোট চুরি থেকে আইন চুরি’, ‘দেশদ্রোহী’ নির্বাচন কমিশনার, সাংবাদিক সম্মেলনে তোপ রাহুলের
-
‘সংযম দরকার’, আমিষ-নিরামিষ বিতর্কের মাঝে পুজো উদ্যোক্তাদের বার্তা কার্তিক মহারাজের
-
ভারতীয় সিনেমার কায়দায় ট্রাম্পকে মাত! ছবির ভিডিও পোস্ট করে ‘বলিউডি’ হুঁশিয়ারি ইরানের