Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Iran Mocks Donald Trump

ভারতীয় সিনেমার কায়দায় ট্রাম্পকে মাত! ছবির ভিডিও পোস্ট করে ‘বলিউডি’ হুঁশিয়ারি ইরানের

ইরানের খোঁচা দেওয়া ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:২৭

options
link
ভারতীয় সিনেমার কায়দায় ট্রাম্পকে মাত! ছবির ভিডিও পোস্ট করে ‘বলিউডি’ হুঁশিয়ারি ইরানের zoom
Advertisement

৬ মাসেরও বেশি সময় ধরে চলছে ইরান-আমেরিকা যুদ্ধ। মাঝেমধ্যে কয়েকবার শান্তি আলোচনা, যুদ্ধবিরতি ইত্যাদির কারণে হামলা বন্ধ ছিল। কিন্তু মোটের উপর টানা যুদ্ধ চলেছে। তবে রণভূমিতে লড়াইয়ের পাশাপাশি সোশাল মিডিয়াতেও দারুণ কূটনৈতিক স্ট্র্যাটেজি নিয়েছে ইরান (Iran)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) নানাভাবে খোঁচা দিয়েছে। তৈরি হয়েছে নানা মজার মিম। এবার সেই মজার মিমের সঙ্গে জড়িয়ে গেল ইন্ডিয়া কানেকশন।

মঙ্গলবার রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ট্রাম্প হুঙ্কার দেন, খুব তাড়াতাড়ি পৃথিবীর বুক থেকে ইরানকে মুছে ফেলা দরকার যেন তারা আর কোনও মানুষ বা দেশকে আক্রমণ করতে না পারে। এহেন আগ্রাসী মন্তব্যের পালটা রাষ্ট্রসংঘে মুখ খুলেছে ইরান। পাশাপাশি হাতিয়ার করেছে সমাজমাধ্যমকেও। ফিল্মি কায়দায় ট্রাম্পকে তেহরানের বার্তা, ‘ট্রাম্প বলেন ইরানকে মুছে ফেলবেন। কিন্তু উনিও জানেন, ইরান মোটেই দুর্বল নয়।’ এই বার্তা দিতে গিয়ে তেলুগু ছবি ভগবন্ত কেশরীর একটি ঝলকও ব্যবহার করেছে জিম্বাবোয়ের ইরানি দূতাবাস। তাদের মতে, ‘ট্রাম্প আজকাল হলিউড ছেড়ে বলিউড সিনেমা দেখছেন শুনছি, তাই মনে করিয়ে দিলাম আরকি।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতের সঙ্গে ইরানের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক। যুদ্ধের সময়ও সেই পুরনো বন্ধুত্বের কথা মাথায় রেখে হরমুজ প্রণালীতে বিশেষ ‘সুবিধা’ দেওয়া হয়েছে ভারতকে। সোশাল মিডিয়ার যুদ্ধে আগেও ভারতীয় উদাহরণ কাজে লাগিয়েছে ইরান। প্রাচীন পারস্যের সঙ্গে ভারতের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। তাই ইরানের প্রাচীন স্থাপত্যগুলি তুলে ধরে ট্রাম্পকে খোঁচা দিয়েছে ভারতের ইরানি দূতাবাস। মনে করিয়ে দিয়েছে নিজেদের গৌরবের অতীতও। এবার একেবারে বর্তমান সময়ের সিনেমাকে কাজে লাগিয়ে ট্রাম্পকে নেটদুনিয়ায় খাটো করল ইরান।

উল্লেখ্য, মার্কিন হুমকির পরেও একেবারে ‘ঝুঁকেগা নেহি’ মেজাজে রাষ্ট্রসংঘে বক্তৃতা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। শুধু তাই নয়, আমেরিকাকে চ্যালেঞ্জও করলেন তিনি। বলেছেন, ” আমাদের দেশের উপর আমেরিকা ও ইজরায়েল কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আগ্রাসনের লক্ষ্যবস্তু হয়েছে আমাদের নিরীহ জনগণ। তাই আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেদের রক্ষা করেছি। ইরান কখনই মাথা নত করবে না। কোনও চাপের কাছে নতিস্বীকার করবে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.