Balochistan

রণক্ষেত্র বালোচিস্তানে সামরিক অভিযান! মৃত ৫ বিদ্রোহী, ২৩ জন অপহৃতকে উদ্ধার পাকসেনার

খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ৩১ জনের মৃত্যুর পর এবার বালোচিস্তানে সামরিক অভিযান পাকিস্তানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৫:২৫

options
link
রণক্ষেত্র বালোচিস্তানে সামরিক অভিযান! মৃত ৫ বিদ্রোহী, ২৩ জন অপহৃতকে উদ্ধার পাকসেনার
বালোচিস্তানে সামরিক অভিযান পাকিস্তানের। ফাইল ছবি।

খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ৩১ জনের মৃত্যুর পর এবার বালোচিস্তানে সামরিক অভিযান পাকিস্তানের। স্থানীয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি এই অভিযানে ২৩ জন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে বলে দাবি পাক সেনার। পাকিস্তানের দাবি, ওই অঞ্চলে জঙ্গিরা অপহরণের মাধ্যমে মুক্তিপণ, তোলাবাজি ও গাড়ি ছিনতাইয়ের লক্ষ্যে একটি চেকপোস্ট তৈরি করেছিল সেখানেই এই হামলা চালানো হয়।

Advertisement

পাকসেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার মধ্যরাতে বালোচিস্তানের কালাতের কাছে এন-২৫ জাতীয় সড়কের চামা-করাচি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযোগ, এই রাস্তায় যান চলাচলে বাধা দিচ্ছিল বিদ্রোহীরা। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৫ জনের। ২৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়। বিদ্রোহীদের ঘাঁটি থেকে ৬টি ট্রাক, তিনটি বাস, দুটি ছোট গাড়ি-সহ বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। ওই এলাকায় লুকিয়ে থাকা বাকি বিদ্রোহীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পাক সেনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিদ্রোহীদের ঘাঁটি থেকে ৬টি ট্রাক, তিনটি বাস, দুটি ছোট গাড়ি-সহ বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া-সহ বেশ কয়েকটি এলাকায় পাক সেনাকে নাভিশ্বাস হয়ে উঠেছে বিদ্রোহীরা। লাগাতার হামলায় এইসব অঞ্চলে মৃত্যু হয়েছে শতাধিক জওয়ানের। এই পরিস্থিতিতে বিদ্রোহীদের নাগাল না পেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় নাগরিকদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়ে যাচ্ছে পাক সেনা। রিপোর্ট বলছে, স্বাধীনতার পর থেকে পাকিস্তানি সেনাবাহিনী শুধুমাত্র বালোচিস্তানেই লক্ষাধিক মানুষকে হত্যা করেছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.