সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ তাঁর পাকিস্তান৷ তবু মনে হয় তিনি হিন্দু মহাকাব্য ‘মহাভারত’ থেকে বিশেষভাবে অনুপ্রাণিত৷ পাণ্ডব এবং কৌরবদের লড়াই দেখে বিশেষভাবে অনুপ্রাণিত নন তিনি৷ তিনি অনুপ্রাণিত হয়েছেন ধৃতরাষ্ট্র’র থেকে৷ মহাভারতের ধৃতরাষ্ট্র যেমন শত পুত্রের পিতা ছিলেন, ঠিক তেমনভাবেই ১০০ সন্তানের পিতা হতে চান সর্দার জন মহম্মদ খিলজি৷ ৩৫ সন্তানের পিতা খিলজির জীবনের লক্ষ্য এখন শত সন্তানের পিতা হওয়া৷

যদিও গান্ধারীর মতো এক স্ত্রী’কে নিয়ে সন্তুষ্ট নন খিলজি৷ তিন পত্নি’র পতি খিলজি এখন লক্ষ্যপূরণের জন্য খোঁজ করছেন চতুর্থ স্ত্রী’র৷ আর খুব অদ্ভুতভাবে তাঁর এই বহুগামিতাকে সমর্থন করছেন তাঁর স্ত্রী’রা৷

যদিও তাঁর এহেন ইচ্ছেকে কোনওভাবেই সমর্থন করছেন না পাকিস্তানের সমাজসেবি সংগঠনগুলি৷ বহুবিবাহ প্রথা ইসলাম ধর্মে প্রচলিত থাকলেও, এই প্রথা মহিলা এবং সন্তানদের উপর কুপ্রভাব ফেলে৷ এই যুক্তি দেখিয়েই খিলজির এই বহুগামিতার বিরোধিতা করছেন সমাজসেবিরা৷
যদিও খিলজির দাবি, তিনি তাঁর সন্তান এবং স্ত্রী’দের সুখে রাখেন এবং এরপরও নিজের লক্ষ্যপূরণ করার চেষ্টা করেন৷
খিলজির দুই ছেলে-মেয়ে বাবার এমন অবাক ইচ্ছেকে সমর্থন করে এবং বাবা ১০০ সন্তানের পিতা হলে তারা খুবই খুশি হবে জানিয়েছেন সংবাদমাধ্যমকে৷
সর্বশেষ খবর
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?