PM Modi

ভারতবন্ধু ইরানের আকাশে যুদ্ধের মেঘ! তেল আভিভে মধ্যপ্রাচ্য নিয়ে ‘গভীর’ আলোচনায় মোদি-নেতানিয়াহু

টুইট করে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে মোদি বলেন, "আমরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তৃত বিষয়ে আলোচনা করেছি।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ২০:৪৩

options
link
ভারতবন্ধু ইরানের আকাশে যুদ্ধের মেঘ! তেল আভিভে মধ্যপ্রাচ্য নিয়ে ‘গভীর’ আলোচনায় মোদি-নেতানিয়াহু
ইজরায়েলে বৈঠক শেষে হাস্যমুখে ছবি তুললেন মোদি-নেতানিয়াহু।

ইজরায়েল সফরে ‘ভারতবন্ধু’ ইরান নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে মোদি বলেন, “আমরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তৃত বিষয়ে আলোচনা করেছি।” পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে ‘গভীর’ আলোচনা হয়েছে বলেও দাবি করেছেন নমো।

Advertisement

টুইটার হ্যান্ডেলে মোদি লিখেছেন, “প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার একটি চমৎকার বৈঠক হয়েছে, সেই সময় আজ সকালের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছি। নয় বছর পর ইজরায়েলে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করেছি। যেমন, প্রযুক্তি, জলসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মানব পুঁজির ক্ষেত্রে সহযোগিতা ইত্যাদি। সহযোগিতা সম্প্রসারণে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে উভয় দেশের জন্যই।” এইসঙ্গে মোদি লিখেছেন, “আমরা এই অঞ্চলের (মধ্যপ্রাচ্যের) পরিস্থিতির উন্নতি নিয়েও গভীর আলোচনা করেছি।”

নেতানিয়াহুর দপ্তরের তরফেও একটি টুইট করা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে। সেখানে বলা হয়েছে, স্বাগত অনুষ্ঠানের পরেই বেনজুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতানিয়াহুর বয়ানে লেখা হয়, ‘একেই বলে প্রকৃত বন্ধুত্ব’।

বুধবার দু’দিনের সফরে ইজরায়েলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্বয়ং বেঞ্জামিন নেতানিয়াহু। বিমান থেকে মোদি নামতেই তাঁকে জড়িয়েও ধরেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। বুধবার ভারতীয় সময় বিকেল ৫টার কিছুক্ষণ আগেই তেল আভিভে অবতরণ করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে দেখেই ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে তাঁকে জড়িয়ে ধরেন নেতানিয়াহু। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুও ছিলেন। সারা পরনে ছিল গেরুয়া পোশাক। ঘটনাচক্রে, মোদির পোশাকের পকেট স্কোয়্যারটির রংও ছিল গেরুয়া।

বিমান থেকে নেমে নেতানিয়াহুর সঙ্গে সৌজন্য বিনিময়ের পর সারাকে দেখে মোদিকে বলতেও শোনা যায়, “গেরুয়া!” কথায় কথায় ভারত সম্পর্কে সারা বলেন, “খুব সুন্দর দেশ।” সেই সময় মোদির প্রশংসা করতে থাকেন নেতানিয়াহুও। বলেন, “উনি দুর্দান্ত নেতা।” সরকারি সূত্রে খবর, তেল আভিভে মোদি-নেতানিয়াহুর একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই জেরুজালেমের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.