মোজেসের দেশে মোদি
PM Modi Israel

রং দে তু মোহে গেরুয়া! ইজরায়েলি প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে ‘রংমিলান্তি’ মোদির, ভিডিও ভাইরাল

৯ বছর পর ইজরায়েলে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরে নজর গোটা বিশ্বের কূটনৈতিক মহলের। কিন্তু ইজরায়েলে পা রাখতে না রাখতেই নজর কাড়লেন ফ্যাশনিস্তা মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ২০:৫৫

options
link
রং দে তু মোহে গেরুয়া! ইজরায়েলি প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে ‘রংমিলান্তি’ মোদির, ভিডিও ভাইরাল
৯ বছর পর ইজরায়েলে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৯ বছর পর ইজরায়েলে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরে নজর গোটা বিশ্বের কূটনৈতিক মহলের। কিন্তু ইজরায়েলে পা রাখতে না রাখতেই নজর কাড়লেন ফ্যাশনিস্তা মোদি। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়া বলছে, এ যেন ‘রং দে তু মোহে গেরুয়া’। বিজেপির গেরুয়া পতাকার উদাহরণ টানতেও ভোলেননি নেটিজেনরা।

Advertisement

বুধবার ভারতীয় সময় বিকেল ৫টার কিছুক্ষণ আগেই তেল আভিভে অবতরণ করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে দেখেই ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে তাঁকে জড়িয়ে ধরেন নেতানিয়াহু। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুও ছিলেন। ইজরায়েলের ফার্স্ট লেডির সঙ্গে করমর্দন সারেন মোদি। তারপরেই মোদি-সারার ‘গেরুয়া মোমেন্ট।’ এদিন সারার পরনে ছিল গেরুয়া পোশাক। ঘটনাচক্রে, মোদির পোশাকের পকেট স্কোয়্যারটির রংও ছিল গেরুয়া।

Advertisement

দু’জনের এই ‘টুইনিং’ প্রথমে খেয়াল করেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নিজেই। স্ত্রীর দিকে আঙুল দেখিয়ে মোদিকে বলেন, “দেখুন ও কী পরেছে।” সারার পরনে গেরুয়া পোশাক দেখে হেসে ফেলেন মোদি। তখন মোদির পকেট স্কোয়্যারের দিকে ইঙ্গিত করেন নেতানিয়াহু। সেই দেখে মোদি বলেন, “হ্যাঁ গেরুয়া তো।” সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বলিউডি গানের উদাহরণ টেনে অনেকে বলছেন, এ যেন ‘রং দে তু মোহে গেরুয়া’। অনেকের মত, ইজরায়েলেও প্রিয় গেরুয়াকে ছড়িয়ে দিলেন মোদি। উল্লেখ্য, বিজেপির কার্যকলাপকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘গৈরিকীকরণ’ বলে অভিহিত করেন। 

Advertisement

প্রসঙ্গত, সরকারি সূত্রে খবর, দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি ও সন্ত্রাস বিরোধিতার সমন্বয় জোরদার করতে প্রধানমন্ত্রী মোদির এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তৃতীয় দফায় দায়িত্ব গ্রহণের পরে এটি তাঁর প্রথম ইজরায়েল সফর। নেতানিয়াহুর সঙ্গে বিস্তৃত দ্বিপাক্ষিক আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি পশ্চিম এশিয়ার সম্প্রতিক পরিস্থিতিও উঠে আসবে আলোচনায়। মোদি সে দেশের সংসদে বক্তৃতাও দেবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.