PM Modi Indonesia

বিশ্বের সর্বাধিক মুসলিমের বাস, সেই দেশের প্রাচীন মন্দিরে দাঁড়িয়ে হিন্দু ঐতিহ্য বাঁচানোর ‘শপথ’ মোদির

১০০০ বছর ধরে টিকে রয়েছে এই মন্দির। দীর্ঘদিন জঙ্গলের আড়ালে থাকা এই মন্দির আবিষ্কার হয় ১৯ শতকে। শিব, বিষ্ণু এবং ব্রহ্মা-তিন দেবতাকে উৎসর্গ করে মন্দির তৈরি হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৪২

options
link
বিশ্বের সর্বাধিক মুসলিমের বাস, সেই দেশের প্রাচীন মন্দিরে দাঁড়িয়ে হিন্দু ঐতিহ্য বাঁচানোর ‘শপথ’ মোদির
ইন্দোনেশিয়াতেই নবম এবং দশম শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল প্রম্বনান মন্দির।

বিশ্বের সর্বাধিক মুসলিমের বাস। সেই ইন্দোনেশিয়াতেই ১০০০ বছর ধরে রয়েছে প্রম্বনান মন্দির। বিদেশ সফরে গিয়ে এবার সেই ঐতিহাসিক মন্দিরে দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পাওয়া এই মন্দিরকে বাঁচিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারত। উল্লেখ্য, এই প্রম্বনান মন্দির চত্বরটি ইন্দোনেশিয়ার বৃহত্তম। দক্ষিণ-পূর্ব এশিয়াতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মন্দির।

Advertisement

বৌদ্ধ মন্দির বরোবুদুরের জন্য ইন্দোনেশিয়ার জগৎজোড়া খ্যাতি। সেই ইন্দোনেশিয়াতেই নবম এবং দশম শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল প্রম্বনান মন্দির। শিব, বিষ্ণু এবং ব্রহ্মা-তিন দেবতাকে উৎসর্গ করে মন্দির তৈরি হয়। একাধিক মন্দির রয়েছে এই চত্বরে। উচ্চতম মন্দিরটি ভগবান শিবের, প্রায় ৪৭ মিটার উঁচুতে। চত্বরের একেবারে মাঝে রয়েছে শিব, বিষ্ণু এবং ব্রহ্মার মন্দির। একাধিক মন্দিরে দুর্গা, গণেশ এবং অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। প্রায় ৪০ হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে ২৪০টি মন্দির। তবে কালের আঘাতে বহু মন্দির এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দীর্ঘদিন জঙ্গলের আড়ালে ছিল এই মন্দির। ১৯ শতকে ঐতিহাসিকরা এই মন্দির আবিষ্কার করেন। সেসময়ে মন্দিরের ভেঙে পড়া বহু অংশ সারানো হয়। কিন্তু ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ। সেকারণে বারবার মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও দেশের সরকার এই মন্দির সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে। সেখানে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ভারত। যৌথভাবে চলবে মন্দির সংরক্ষণের কাজ। বর্তমানে ইন্দোনেশিয়া সফরে গিয়েছেন মোদি। সেসময়েই ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শন করেছেন।

Advertisement

মঙ্গলবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দেন মোদি। প্রধানমন্ত্রীর বক্তৃতায় ভারত-ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন নিবিড় করার লক্ষ্যে ‘গঙ্গা-মাকাম (ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নদী) ভিশন’-এর কথা উঠে এসেছে। পাশাপাশি সন্ত্রাসবাদ, সাইবার অপরাধের মতো বিষয়গুলি রুখতে যৌথ পদক্ষেপের কথা বলেন মোদি। প্রতিরক্ষা, বিরল খনিজ, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, ওষুধ এবং সামুদ্রিক নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দু’পক্ষ প্রায় এক ডজন চুক্তি স্বাক্ষর করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.