সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপন ভাই নয়, তুতো ভাইয়ের হাতেই খুন হয়েছেন পাকিস্তানি মডেল কান্দিল বালোচ৷ শনিবার পলিগ্রাফ টেস্টের পর এমন তথ্যই সামনে এল৷
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই মডেলের হত্যা মামলায় প্রথমে তাঁর ভাই মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছিল৷ বোনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার কথা নিজে মুখে স্বীকারও করেছিল ওয়াসিম৷ কিন্তু পলিগ্রাফ টেস্টের পর ঘটনার মোড় ঘুরে গেল৷ ওয়াসিমের পর পুলিশের সন্দেহের তালিকায় যুক্ত হয়েছিল কান্দিলের তুতো ভাই হক নাওয়াজ এবং বোন শাহনাজ৷ পরে তাদেরও গ্রেফতার করা হয়৷ কিন্তু শনিবারের রিপোর্ট থেকে পুলিশের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে গেল, নাওয়াজের হাতেই খুন হয়েছিলেন কান্দিল৷ তাকে সাহায্য করেছিল ওয়াসিম৷ পুলিশ সূত্রে খবর, কান্দিলের হাত-পা চেপে ধরেছিল ওয়াসিম৷ সেই মুহূর্তেই কান্দিলকে শ্বাসরোধ করে হত্যা করে নাওয়াজ৷ পুলিশ এও জানতে পেরেছে, মডেলের দাদা আরিফ সৌদি আরব থেকে নাকি ওয়াসিমকে খুন করার জন্য চাপ দিয়েছিলেন৷
উল্লেখ্য, গত ১৬ জুলাই মুলতানের বাড়িতে ঘুমের মধ্যে কান্দিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর বোল্ড ছবি ও ভিডিও পোস্ট করার জন্য তাঁর প্রতি পরিবারের ক্ষোভ জন্মেছিল৷ পরিবারের সম্মান রক্ষার্থেই খুন করা হয়েছে কান্দিলকে৷ এমনটাই জানিয়েছিল তাঁর ভাই৷
এদিকে, পাকিস্তানি পুলিশের কাছে লিখিত বয়ান জমা দিয়েছেন মুফতি আবদুল কাভি৷ কান্দিলের বিতর্কিত ভিডিওতে তাঁর সঙ্গে কাভিকে দেখা গিয়েছিল৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!