মোজতবা খামেনেই ইরানের সুপ্রিম লিডার হয়েছেন প্রায় মাসখানেক হয়ে গেল। অথচ এখনও পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। ফলে যত সময় গিয়েছে ততই গুঞ্জন জোরালো হয়েছে তাঁর জীবিত না থাকা নিয়ে। বেঁচে থাকলে কোথায় রয়েছেন তিনি, তা নিয়েও নানা জল্পনা। এবার এক রুশ রাষ্ট্রদূত দাবি করলেন, বহাল তবিয়তে আছেন মোজতবা। এবং তিনি রয়েছেন ইরানেই!
এক সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে আলেক্সি দেদোভ নামের ওই ব্যক্তি জানিয়েছেন, ইরানে থাকলেও ‘বোধগম্য কারণেই’ তিনি জনসমক্ষে আসছেন না। ঠিক কী কারণ তা নিয়ে তিনি পরিষ্কার করে কিছু না বললেও মার্কিন হানার মুখে নিজের অবস্থান না জানানোই যে একধরনের রণকৌশল, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে, যুদ্ধের আঁচ কমলে হয়তো তিনি জনসমক্ষে আসতে পারেন। তবে সামনাসামনি না এলেও তাঁর বার্তা এর মধ্যেই বারবার সামনে এসেছে। এমনকী, তা ইরানের জাতীয় টেলিভিশনে পঠিতও হয়েছে।
আলেক্সি দেদোভ নামের ওই ব্যক্তি জানিয়েছেন, ইরানে থাকলেও ‘বোধগম্য কারণেই’ তিনি জনসমক্ষে আসছেন না। ঠিক কী কারণ তা নিয়ে তিনি পরিষ্কার করে কিছু না বললেও মার্কিন হানার মুখে নিজের অবস্থান না জানানোই যে একধরনের রণকৌশল, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।
গত ২৮ সেপ্টম্বর মার্কিন এবং ইজরায়েলি হামলায় মৃত্যু হয় পিতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এরপর ইরানের নতুন সুপ্রিম লিডার করা হয় তাঁর পুত্র মোজতবাকে। পরবর্তী সময়ে জল্পনা ছড়ায় হামলায় প্রাণ হারিয়েছেন মোজতবাও। আবার একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের নয়া সুপ্রিম লিডার বেঁচে আছেন। কিন্তু তিনি গুরুতর আহত। এদিকে কুয়েতি সংবাদমাধ্যম আল-জারিদার একটি প্রতিবেদনে দাবি করা হয়, মোজতবা আহত। তিনি রাশিয়ায় চিকিৎসাধীন। প্রতিবেদনে বলা হয়, মোজতবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সেই রাশিয়ারই এক প্রতিনিধি জানিয়ে দিলেন, রাশিয়া বা অন্যত্র নয়, ইরানেই বহাল তবিয়তে রয়েছেন মোজতবা।
উল্লেখ্য, একমাস পেরিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের। এবার যুদ্ধশেষের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সেনা অভিযান আর দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বন্ধ করতে পারে আমেরিকা, এমনটাই জানান তিনি।
সর্বশেষ খবর
-
যাবতীয় কেনাকাটা করেন অনলাইনে? এই বিষয়গুলো লক্ষ্য না করলেই কেলেঙ্কারি!
-
পার্টি অফিস শুদ্ধিকরণে বিশ্ব হিন্দু পরিষদ! বিজেপি বনাম ভিএইচপির ‘দ্বন্দ্ব’ ভাইরাল
-
যুক্তি, অভিজ্ঞতা ও মানবিকতার সমন্বয়, সাধারণ বোধের দার্শনিক বিদ্যাসাগর
-
বারবার ধস-হড়পা বান! পাহাড়ে বিপদ কতটা গভীরে? পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি রাজ্যের
-
বৃষ্টিতে ভাসবে ভারত-আফগান ম্যাচ! ভেস্তে গেলে এশিয়াডের সেমিতে যাবে কারা? কী বলছে নিয়ম