Saudi Aramco

হাউথি হামলার জের! ভারতকে তেল সরবরাহ বন্ধ করল সৌদির আরামকো, সংকটের মুখে দেশ?

আরামকো একটি বিবৃতিতে ভারতের তেল শোধনাগারগুলিকে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা অপরিশোধিত তেল সরবরাহ করতে পারবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৭:০১

options
link
হাউথি হামলার জের! ভারতকে তেল সরবরাহ বন্ধ করল সৌদির আরামকো, সংকটের মুখে দেশ?
সৌদি ভারতের অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সরবরাহকারী।

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। তার মাঝেই অন্য খেলা শুরু করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হাউথিরা। সৌদি আরবের পশ্চিম উপকূলে লাগাতার হামলা চালাচ্ছে তারা। আক্রমণের মুখে পড়েছে সে দেশের ‘পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন’ও। এর জেরে তা বন্ধ করে দিতে বাধ্য হয় রিয়াধ। এই পরিস্থিতিতে এবার ভারতে তেল সরবরাহ বন্ধ করে দিল সৌদি আরবের সরকারি তেল পরিশোধন সংস্থা আরামকো। প্রশ্ন উঠছে, এর ফলে কি সংকটের মুখে পড়বে নয়াদিল্লি? 

Advertisement

হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটার পর তেল সরবরাহের প্রধান বিকল্প পথ হিসাবে ‘পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন’ ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু গত সপ্তাহের শেষের দিকে সেখানে হামলা হয়। এরপর থেকেই সেই পথ বন্ধ। এক জেরে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। বুধবার ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি প্রায় পৌঁছে যায় প্রায় ১০৬ ডলারে। সূত্রের খবর, লোহিত সাগর এবং হরমুজ প্রণালী – উভয় পথেই ভারতে তেল সরবরাহ বন্ধ রেখেছে আরামকো তবে বিশেষজ্ঞদের মতে, সৌদি কিছু ‘স্পট কার্গো’ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে। ফলে হরমুজ হয়ে অল্প পরিমাণে সেই তেল ভারতীয় শোধনাগারে পৌঁছতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, কিছু ব্যবসায়ীরা মোটা ছাড়ে ইরাকের অপরিশোধিত তেল কিনে হরমুজ পেরিয়ে ওমান উপসাগরে নিয়ে যাচ্ছে। সেখানে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর করে ভারত-সহ বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে পাঠানো হচ্ছে। এই ঘুরপথে তেল সরবরাহের ফলে স্বাভাবিকভাবেই পরিবহণ খরচও বাড়ছে। আরামকো একটি বিবৃতিতে ভারতের তেল শোধনাগারগুলিকে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা অপরিশোধিত তেল সরবরাহ করতে পারবে না। উল্লেখ্য, সৌদি ভারতের অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সরবরাহকারী। ভারতের তেল চাহিদার প্রায় ৯ থেকে ১৪.৫ শতাংশ এখান থেকেই আসে। যদিও এই হার প্রতি মাসে পরিবর্তিত হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.