হোয়াইট হাউসে গভর্নরদের সঙ্গে বৈঠক করছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump )। ঠিক সেই সময়েই তাঁর কানে পৌঁছেছিল সুপ্রিম কোর্টের রায়ের খবর। এক বাণিজ্য উপদেষ্টার মুখে সে কথা শোনা মাত্রই খানিক স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর প্রথম প্রতিক্রিয়াই ছিল, “হেরে গেলাম!”
আরও পড়ুন:
গত শুক্রবার ট্রাম্পের শুল্কনীতিকে বেআইনি ঘোষণা করেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। খারিজ করেছে ভারত-সহ বিভিন্ন দেশের উপরে তাঁর বসানো যাবতীয় শুল্ককে। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়ালস্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই বাণিজ্য উপদেষ্টা বৈঠকের মাঝে ঘরে ঢুকে প্রথমে মার্কিন প্রেসিডেন্টের হাতে একটি চিরকুট ধরিয়ে দেন। এর পরেই মুখ খুলে ট্রাম্প জানতে চান, আদালতে তাঁর প্রশাসন সত্যিই হেরে গেল কি না। বৈঠকে যাঁরা ছিলেন, তাঁরাও সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেই সময় দৃশ্যত ট্রাম্পকে শান্তই দেখিয়েছে। কিন্তু তাঁদের মনে হয়েছে, ভিতরে ভিতরে তিনি রেগে আগুন!
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে হাজির থাকা কয়েক জন জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের খবর পাওয়ার পর আর বেশিক্ষণ বৈঠক এগিয়ে নিয়ে যাননি ট্রাম্প। প্রশ্নোত্তর পর্বের সময়েও কমিয়ে আনেন। এর পরেই তিনি উঠে যান। জানিয়ে যান, তাঁকে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে বিবৃতি তৈরি করতে হবে।
প্রসঙ্গত, প্রথম বিবৃতিতে রায়কে হতাশাজনক তকমা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘‘সিদ্ধান্তটি ভুল। তবে তাতে কিছু যায়-আসে না। আমাদের কাজ নিয়ে খুব গর্বিত।’’ শুধু তাই নয়, প্রায় সঙ্গে সঙ্গে জানিয়েছেন বিকল্প ব্যবস্থা তৈরি থাকার কথা। এমনকি তার কিছু পরে খারিজ হওয়া শুল্কের জায়গায় কিছু ক্ষেত্রে ১৫০ দিনের জন্য ১০% শুল্ক বসানোর নির্দেশও দিয়েছেন। সঙ্গে এটাও বলেছেন যে, ‘‘আগামী দিনে শুল্ক থেকে আরও অর্থ আদায় করব। এই রায় ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলবে।’’
সর্বশেষ খবর
-
ভুয়ো কাগজ দেখিয়ে চার কোটির ব্যাঙ্ক প্রতারণা! হাওড়ায় গ্রেপ্তার ৩
-
আসছে বিশ্ব টি-২০ টুর্নামেন্ট, বিশ্বকাপ ফরম্যাট বদলাচ্ছে আইসিসি! এবার ৪০ ওভারে ওয়ানডে?
-
‘এ শহর আমার ভিতরই ছিল, নির্বাসন শেষে ফিরছি’, কলকাতা ফেরা নিয়ে আবেগে ভাসলেন তসলিমা
-
প্রেমচর্চা উসকে প্রকাশ্যে বিয়ের দিনক্ষণ! কেমন সাজবেন করণের প্রাক্তন স্ত্রী জেনিফার?
-
উত্তরপ্রদেশে গ্রেপ্তার মার্কিন নাগরিকের বয়ানে বহু অসঙ্গতি! বিনা পাসপোর্টে ভারতে কী করছিলেন ৭ মাস?