গত শুক্রবার থেকে রাশিয়ায় শুরু হয়েছে সংসদীয় নির্বাচন। চলবে রবিবার পর্যন্ত। যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চলের দখল নিয়েছে রাশিয়া সেখানেও হচ্ছে ভোটগ্রহণ। এই পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিনে মস্কোয় ১ হাজারেরও বেশি ড্রোন নিয়ে ভয়ংকর হামলা চালাল কিয়েভ। শুধু তাই নয়, রুশ তেল শোধনাগাড়ে আছড়ে পড়েছে একের পর এক ড্রোন। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। মস্কোর অভিযোগ, নির্বাচন ভণ্ডুল করতেই এই হামলা চালিয়েছে ইউক্রেন।
আরও পড়ুন:
রাশিয়া সরকারের তরফে দাবি করা হয়েছে, শনিবার রাতভর মস্কো-সহ বিভিন্ন শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেনের সেনা। মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন এটিকে এযাবৎকালের ‘সবচেয়ে বড়’ ড্রোন হামলা হিসাবে অভিহিত করেছেন। জানিয়েছে, এই হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর এবং একটি তেল শোধনাগার। মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিওভের তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন। আহতের সংখ্যা প্রায় ২০। মস্কোর মেয়র বলেন, “রাজধানীতে চালানো এই অভূতপূর্ব হামলা ছিল নির্বাচন ভণ্ডুল করার একটি প্রচেষ্টা। তবে শত্রুরা তাতে ব্যর্থ হয়েছে।”
২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযানের পর এই প্রথম সংসদীয় নির্বাচন হচ্ছে রাশিয়ায়। ক্রেমলিনের কাছে এই নির্বাচন শুধু সাংসদ নির্বাচন নয়, বিশ্বকে বার্তা দেওয়ার মাধ্যম। পুতিন চান নির্বাচনে বিপুল সংখ্যায় ভোটারের উপস্থিতি এই বার্তা দিক যে যুদ্ধের মাঝেও দেশের জনগণ সরকার ও সেনার পাশে রয়েছে। এই নির্বাচনে শাসকদল ইউনাইটেড রাশিয়া ছাড়াও কমিউনিস্ট পার্টি, এলডিপিআর, এ জাস্ট রাশিয়া এবং নিউ পিপল-এর মতো দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও রাশিয়ায় এই দলগুলিকে শক্তিশালী বিরোধী দল হিসাবে বিবেচনা করা হয় না। বরং গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের পাশে দাঁড়ায়। এদের মাঝে একমাত্র প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয় ইয়াবলোকো দলকে। যারা ইউক্রেন যুদ্ধের প্রকাশ্য বিরধিত করেছিল। দলটি আলোচনার মাধ্যমের যুদ্ধের অবসানের পক্ষে সওয়াল করে। তবে আগস্ট মাসেই দলটিকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করে রুশ সুপ্রিম কোর্ট।
সর্বশেষ খবর
-
মধ্যরাতে মহিলা সেজে রাস্তায়, ভয়াবহ অভিজ্ঞতা ক্রিয়েটরের! ভিডিও দেখলে ছি ছি করবেন
-
এক ঘরে আটকে পোষ্য কুকুর, অন্য ঘরে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! ভরদুপুরে বাগুইআটিতে হাড়হিম ঘটনা
-
এবার এসআইআর নোটিস পেলেন আডবানী, জয়শংকর! তালিকায় একাধিক হেভিওয়েটের নাম
-
সিজেপি পৌঁছতেই স্কুল ঠিক করার হিড়িক রাজস্থান সরকারের, ৪৭২ স্কুলে বরাদ্দ ৪ হাজার কোটি!
-
‘অশোকনগর তৈলক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ নয়’, স্পট বার্তা শমীকের