সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা। ডালাসে মার্কিন অভিবাসন দপ্তরে চলল গুলি। সূত্রের খবর, ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহতের সংখ্যা দুই। তবে হামলা চালানোর পর আততায়ী নিজেকেও শেষ করে দিয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ উত্তর-পশ্চিম ডালাসের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট অফিসে হামলা চালায় এক বন্দুকবাজ। এরপরই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে একজনের। পাশাপাশি, ঘটনায় আহতও হযেছেন দু’জন।
সরকারি অফিসে নিরাপত্তার চাদর ভেদ করে কীভাবে ওই বন্দুকবাজ হামলা চালাল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানা গিয়েছে, হামলা চালানোর পর অভিযুক্ত নিজেকেও গুলি করে শেষ করে দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে ওই যুবক হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। তার পরিচয়ও এখনও জানা যায়নি।
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ডে করম পুজোর বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা! তলিয়ে গেল ৬ শিশু
-
কমিশনারদের ‘মতানৈক্য’ প্রকাশ্যে আসতেই জ্ঞানেশের পদত্যাগের দাবি বিরোধীদের, ‘ভিন্নমত’ মানল কমিশনও
-
চোখের চিকিৎসা সেরে বিদেশ থেকে ফিরেই একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ অভিষেকের
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের