US Tariff On India

ভারতের সোলার প্যানেলে ১২৬ শতাংশ শুল্ক! চুক্তির পরও মোদির উপর খড়্গহস্ত ট্রাম্প

মার্কিন বাণিজ্য বিভাগের দাবি, ভারত সরকার তাদের দেশের সোলার প্যানেল প্রস্তুতকারী সংস্থাগুলিকে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৩:০৪

options
link
ভারতের সোলার প্যানেলে ১২৬ শতাংশ শুল্ক! চুক্তির পরও মোদির উপর খড়্গহস্ত ট্রাম্প
ভারতের সোলার প্যানেলে ১২৬ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা।

শুল্কযুদ্ধের দীর্ঘ অধ্যায় শেষ করে সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির পথে হেঁটেছে ভারত। তবে চুক্তির পরও খামখেয়ালি ট্রাম্পের উন্মাদ শুল্কের কোপ থেকে রেহাই পেল না নয়াদিল্লি। এবার ভারতের রপ্তানিকৃত সোলার প্যানেলের উপর ১২৬ শতাংশ শুল্ক চাপাল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই পদক্ষেপে ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প বিরাট ধাক্কা খাবে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল।

Advertisement

ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপের নেপথ্যে মার্কিন বাণিজ্য বিভাগের দাবি, ভারত সরকার তাদের দেশের সোলার প্যানেল প্রস্তুতকারী সংস্থাগুলিকে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়। এই ভর্তুকির জেরে ভারত অনেক কম দামে সেগুলি বিদেশে বিক্রি করতে পারে। এর জেরে আমেরিকার সংস্থাগুলির ব্যাপক ক্ষতি হচ্ছে। মার্কিন সংস্থাগুলির অভিযোগের ভিত্তিতেই ভারতে সৌর প্যানেলের উপর ১২৬ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে বলে জানানো হয়েছে। তবে শুধু ভারত নয়। একই অভিযোগে, ইন্দোনেশিয়ার উপর শুল্ক ৮৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৪৩ শতাংশ করা হয়েছে। লায়োসের উপর চাপানো হয়েছে ৮১ শতাংশ শুল্ক। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন আদালতের নির্দেশে আন্তর্জাতিক বাণিজ্যের উপর ট্রাম্পের চাপানো শুল্ক খারিজ হয়েছে। এরপর অবশ্য নতুন করে ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। তবে জানা যাচ্ছে, সৌর প্যানেলের উপর চাপানো শুল্কের সঙ্গে এই কোনও যোগ নেই।

Advertisement

২০২৪ সালে ভারত আমেরিকাকে ১৯২.৬ মিলিয়ন ডলারের (৬৫০০ কোটি টাকার) সোলার প্যানেল রপ্তানি করেছিল। ২০২২ সালের তুলনায় যা ৯ গুণ বেশি।

এদিকে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ভারতের বিরুদ্ধে ট্রাম্পের এহেন কড়া পদক্ষেপের জেরে ভারতীয় সোলার প্যানেলের জন্য আমেরিকার বাজার কার্যত বন্ধ হয়ে যেতে চলেছে। উল্লেখ্য, ২০২৪ সালে ভারত আমেরিকাকে ১৯২.৬ মিলিয়ন ডলারের (৬৫০০ কোটি টাকার) সোলার প্যানেল রপ্তানি করেছিল। ২০২২ সালের তুলনায় যা ৯ গুণ বেশি। শুল্কের কোপে পড়ে এই বিরাট বাজার ধাক্কা খেলে ভারতের জন্য এই ঘটনা যে বিশেষ সুখের হবে না তা বলাই বাহুল্য।

Advertisement

উল্লেখ্য, মার্কিন রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের প্রথমার্ধে আমেরিকা তাদের দেশে ৫৭ শতাংশ সৌর প্যানেল আমদানি করেছিল শুধুমাত্র ভারত, ইন্দোনেশিয়া ও লায়োস থেকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.