শান্তিচুক্তি বিশবাঁও জলে। নতুন করে শুরু হওয়া যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য। বুধবার রাতভর ইরানে গোলাবর্ষণ করেছে আমেরিকা। পালটা জবাব দিয়েছে তেহরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। ইরানের একটি সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন:
বুধবার রাতভার সিরিক, মিনাব-সহ ইরানের একাধিক শহরে আছড়ে পড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র। মুহুর্মুহু বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সূত্রের খবর, তড়িঘড়ি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরানি সেনা। যদিও এই হামলায় হতাহতের খবর এখনও জানা যায়নি। ইরানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলার পালটা জবাব দেয় তেহরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার একাধিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। ইরানের ইসলামিক রিভ্যালুশিনারী গার্ডের দাবি, বৃহস্পতিবার সকালে প্রত্যাঘাত করে তেহরান। কুয়েত, বাহরিন-সহ একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। এই হামলায় একটি মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা।
এদিকে এই হামলার পরই ইরানের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছে, হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে তেহরান। তারা জানিয়েছে, এখন থেকে সেখানে তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ-সহ সব ধরনের নৌ-চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তা-ই নয়, তাদের হুঁশিয়ারি, এই জলপথ দিয়ে কোনও জাহাজ পারাপারের চেষ্টা করলেই সেটিকে গুঁড়িয়ে দেওয়া হবে। এর কিছুক্ষণ পরই ইরানের এক সংবাদমাধ্যম দাবি করে, হরমুজে বিধি লঙ্ঘনকারী দুই জাহাজে আক্রমণ করেছে ইরানি সেনা। যদিও ইরানের এই দাবি খারিজ করে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার