Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
PM Modi

‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের

বিশেষ নজির গড়ার পর মোদি বার্তা দেন, ‘‘বিনয়ী রাজাই সর্বোচ্চ সম্মানে ভূষিত হন।’’

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ০০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ০০:০২

options
link
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের zoom
ফাইল ছবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটানা ভারতের ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন তিনি। এরপরই নিজস্ব সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাই। উনি সত্যিই মহান। একজন শক্তিশালী, স্বাস্থ্যবান ও জ্ঞানী ব্যক্তি। ওঁর সামনে এখনও দীর্ঘ সাফল্য ও মহানতার বছর পড়ে রয়েছে।’
ট্রাম্প ছাড়াও অন্য বিশ্বনেতাদের দেখা গিয়েছে মোদিকে শুভেচ্ছা জানাতে। তাঁদের মধ্যে অন্যতম ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ভারতকে বদলে দিয়েছেন মোদি। সেই সঙ্গেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করে তোলার জন্যও তিনি প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রীর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটানা ভারতের ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই নিজস্ব সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প।

প্রসঙ্গত, ৬২ বছর ধরে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড ছিল জওহরলাল নেহরুর। ১০ জুন সেই রেকর্ডই ভেঙে একটানা ৪,৩৯৯ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে চলেছেন নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন ১৯৫২ সালের ১৩ মে। ১৯৬৪ সালের ২৭ মে, যেদিন তাঁর মৃত্যু হয় সেই দিন পর্যন্ত অর্থাৎ ৪,৩৯৮ দিন তিনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন। আর নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ২০১৪ সালের ২৬ মে। পর পর তিনটি লোকসভা নির্বাচনে জয় লাভ করেন তিনি। ২০২৫ সালের জুলাই মাসে তিনি ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভেঙেছিলেন। বুধবার জওহরলাল নেহরুর সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ডও ভেঙে দিলেন মোদি। তাঁর কার্যকালের ৪৩৯৯তম দিন ছিল এদিন।

এদিকে এদিন নজির গড়ার মুহূর্তেও প্রধানমন্ত্রী কণ্ঠে ধ্বনিত হয়েছে দেশকে ‘আত্মনির্ভর’ করে তোলার ডাক। তিনি বলেন, “গত ১২ বছর ধরে আমরা চেষ্টা করেছি শক্তিক্ষেত্রে ভারত যেন স্বনির্ভর হয়ে ওঠে। লাল কেল্লা থেকে আমি সমুদ্র মন্থন প্রকল্পের ডাক দিয়েছিলাম। সম্প্রতি সেখানে সাফল্য মিলেছে। অর্থাৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে আগামী দিনে অনেক সুযোগ আসবে। সেগুলোকে কাজে লাগিয়ে ৫০০ গিগাওয়াট পুনর্ব্যবহারযোগ্য শক্তি তৈরির চেষ্টা করতে হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.