ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বড়সড় বিপাকে মার্কিন মুলুকে কর্মরত ভারতীয়রা। বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্টের বিরুদ্ধে ভিসার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের যুক্তি, কগনিজ্যান্টের এই কারচুপির জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মার্কিন নাগরিকরা। তাই শাস্তিস্বরূপ কগনিজ্যান্টের যাবতীয় গ্রিন কার্ডের আবেদন সাসপেন্ড করে দিচ্ছে মার্কিন প্রশাসন। উল্লেখ্য, কগনিজ্যান্টে প্রচুর ভারতীয় কর্মরত। তাঁদের সমস্যা বাড়তে পারে।
আরও পড়ুন:
মাসদুয়েক আগেই মার্কিন শ্রম দপ্তরের আধিকারিক অ্যান্থনি ডি’এসপোসিতো জানিয়েছিলেন, ইচ ১বি ভিসায় অনিয়মের অভিযোগে ডজনখানেক সমন পাঠানো হয়েছে। তদন্তকারীদের অনুমান, আমেরিকার একাধিক বিখ্যাত সংস্থা বেআইনিভাবে এইচ ১বি ভিসার প্রক্রিয়া সম্পন্ন করেছে। তার মধ্যেই অন্যতম কগনিজ্যান্ট। যদিও এই সংস্থাটিকে সেসময়ে দোষী তালিকায় রাখা হয়নি। কিন্তু দু’মাস ধরে তদন্তের পর মনে করা হয়েছে, কগনিজ্যান্টের বিরুদ্ধে ভিসায় অনিয়মের যথেষ্ট প্রমাণ রয়েছে। সেকারণেই সংস্থার আবেদন করা পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম (PERM)আপাতত সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
এক্স হ্যান্ডেলে অ্যান্থনি লেখেন, ‘যাবতীয় কারচুপির বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়ছি। তাই কগনিজ্যান্টের PERM আবেদন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বেনিয়ম ঘটানো অন্য সংস্থাগুলিরও খোঁজ চলছে। মার্কিন নাগরিকদের প্রতি এই অন্যায় মোটেই সহ্য করা হবে না। আপনাদের জন্য হাতকড়া অপেক্ষা করছে।’ উল্লেখ্য, মার্কিন মুলুকে কগনিজ্যান্টের নানা দপ্তরে অন্তত ২৭ হাজার ভারতীয় কাজ করেন বলে অনুমান। তাঁদের অনেকেই PERM-এর মাধ্যমে পাড়ি দেন মার্কিন মুলুকে।
উল্লেখ্য, গ্রিন কার্ড পাওয়ার দিকে প্রথম ধাপ হিসাবে ধরা হয় PERMকে। মার্কিন মুলুকের সংস্থাগুলি এই PERM ব্যবহার করেই বিদেশি কর্মীদের চাকরি দেয়। তবে তার আগে সংস্থাটিকে প্রমাণ করতে হবে, মার্কিন নাগরিকদের মধ্যে এই কাজ করার যোগ্যতা নেই। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে, বিদেশি কর্মীদের কারণে মার্কিন নাগরিকদের কোনও ক্ষতি হবে না। অভিযোগ, এই ক্ষেত্রেই নিয়ম বহির্ভূতভাবে কাজ করেছে কগনিজ্যান্ট। সেকারণেই তাদের সমস্ত PERM আবেদন আপাতত সাসপেন্ড করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা