ভারতের উপর এবার বসতে চলেছে ১০০ শতাংশ শুল্ক (US Tariff on India)? সদ্য মার্কিন মুলুকের দুই কক্ষেই পাশ হয়েছে এই বিল। শুক্রবার সেই বিলে সই করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান বিল’ (Russia Sanctions Bill) এবার আমেরিকায় আইনে পরিণত হল। এই আইনের বলে এবার রাশিয়া থেকে পণ্য আমদানি করা দেশগুলির উপর ১০০ শতাংশ কর বসাতে পারে আমেরিকা। এই নিয়ে মার্কিন আদালতও বিরোধিতা করতে পারবে না।
আরও পড়ুন:
রুশ তেলের ক্রেতাদের ‘শিক্ষা’ দিতে ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান বিল’ পেশ করেন সেনেটর লিন্ডসে ও গ্রাহাম। তবে সংসদীয় প্রক্রিয়া চলাকালীনই তাঁর মৃত্যু হয়। সেকারণেই বিলের সঙ্গে জুড়ে দেওয়া হয় ট্রাম্পের দলের সেনেটরের নাম। দিনকয়েক আগে মার্কিন কংগ্রেসে পাস হয় বিলটি। তারপর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও পাশ হয়ে যায় ২৬২-১৫৯ ভোটে। বিলটি আইনে পরিণত করতে প্রয়োজন ছিল প্রেসিডেন্টের সই। শুক্রবার সেই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন ট্রাম্প।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের জন্ম দেয়। চার বছর অতিক্রান্ত। কিন্তু সেই লড়াই এখনও অব্যাহত রয়েছে। আমেরিকার লক্ষ্য, এর মাধ্যমে রাশিয়ার উপর আর্থিক চাপ বাড়িয়ে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন প্রতিরোধ করা। বিলে উল্লেখ করা হয়েছে, যে সব দেশ রাশিয়া থেকে তেল কিংবা অন্য কোনও জ্বালানি কিনছে তারা আসলে পরোক্ষে ইউক্রেনে রাশিয়ার হামলাকেই সমর্থন করছে। এই দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা।
দীর্ঘদিন ধরেই রুশ তেলের ক্রেতা ভারত। মার্কিন চোখরাঙানি সত্ত্বেও তেল আমদানি থামানো হয়নি। সেকারণে গতবছর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল ভারতীয় পণ্যের উপর। মার্কিন সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্তের তুমুল সমালোচনা হয়। তবে ট্রাম্প এবার পুরোপুরি আইনি পথে হেঁটেছেন। আইন পাশ করিয়েছেন গণতান্ত্রিক উপায়ে, যেন সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে না হয়। এবার দেখার বিষয়, ‘বন্ধু’ ভারতের উপর কতখানি শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন। শুল্ক কোপে পড়তে চলেছে চিন, জাপান, আজারবাইজান, স্লোভাকিয়া, হাঙ্গেরির মতো দেশও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা