পরীক্ষায় চ্যাটজিপিটির সাহায্য নিয়ে ধরা পড়েছিলেন। আর তারপরই আইআইটি বম্বের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু (IIT Bombay Student Death)। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আইআইটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ঠিক কী হয়েছিল? প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে মৃত পড়ুয়ার নাম সাহিল ওয়াকোড়ে।
তিনি ‘এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’-এর ছাত্র ছিলেন। পরীক্ষা চলাকালীন তাঁর কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করেন পরীক্ষক। দেখা যায়, সেই পড়ুয়া উত্তর জানতে প্রশ্নপত্রটিই চ্যাটজিপিটিতে আপলোড করে দিয়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে কোনও শৃঙ্খলাজনিত পদক্ষেপ করা হয়নি। বরং তাঁকে আশ্বস্ত করা হয়, এই ঘটনা তাঁর কেরিয়ারে কোনও প্রভাব ফেলবে না। ছেলেটির সঙ্গে কথা বলেন পরীক্ষক ও বিভাগীয় প্রধান। এরপর ওই পড়ুয়া নিজের হস্টেলের ঘরে ফিরে যান। সন্ধের দিকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ওই পড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইআইটি বম্বে।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আইআইটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
কিন্তু পড়ুয়ার মৃত্যুর খবর প্রকাশ পেতেই বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা। তাঁদের দাবি, প্রতিষ্ঠান আসল ঘটনা চেপে যাচ্ছে। যা বলা হচ্ছে, তা অর্ধসত্য। ওই পড়ুয়াকে একবছরের জন্য সাসপেন্ড করার হুমকি দেওয়া হয়েছে বলেই তিনি চরম পদক্ষেপ করেছেন। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানে একবছরে চারটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ক্যাম্পাসে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ কর্তা দত্তাত্রেয় নালাওয়াডে জানিয়েছেন যে, ঘটনার তদন্ত চলছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আজ আইআইটি পোওয়াই-তে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এরপর আইআইটির কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে তাঁদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একটি সুষ্ঠু সমাধানে পৌঁছানোর লক্ষ্যে আইআইটি কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা করছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাতৃত্বের পর চেহারা নিয়ে কটাক্ষ, ‘অন্তরের সৌন্দর্যই আসল’, নিন্দুকদের সপাটে কষালেন ক্যাটরিনা!
-
৩ ঘণ্টা জল ভেঙে খাবার নিতে যাচ্ছেন দুর্গতরা! বুক সমান জলে ত্রাণের জন্য হাহাকার ভূতনিতে
-
গুগল ম্যাপের ‘কথা’ শোনাই কাল! লোকেশনে পৌঁছতে গিয়ে বাইক-সমেত সোজা খাদে! শোরগোল দুর্গাপুরে
-
প্রার্থীপদ প্রত্যাহারে ‘চাপ’ পুলিশের, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তারিতে বিস্ফোরক প্রদেশ সভাপতি
-
নাটকীয় উপনির্বাচন! রেজিনগরে ‘ইউটার্ন’ রবিউলের, প্রত্যাহার করছেন না মনোনয়ন