যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নির্যাতনের শিকার হয়েছেন এক ভারতীয় মহিলাও। বছর পাঁচ-ছয়েক আগে তাঁকে খুঁজে বার করার চেষ্টাও করেছে মার্কিন প্রশাসন। সদ্য প্রকাশিত এপস্টেইন ফাইলসের নথি থেকে এমনটাই জানা গিয়েছে বলে দাবি।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ১৩ জানুয়ারি তারিখের একটি মেল প্রকাশ্যে এসেছে। সেই মেলে ভারতে বসবাসকারী এক নির্যাতিতাকে খুঁজে বার করার কথা বলা হয়েছে। মার্কিন প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন ভারতের মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং মার্কিন দূতাবাস যেন নির্যাতিতার ঠিকানা এবং ফোন নম্বর জানার চেষ্টা করে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘এপস্টেইন ভিকটিমস’ শীর্ষক মেলটির মধ্যে নির্যাতিতাদের নামের তালিকা এবং তাঁদের কিছু ব্যক্তিগত ছিল। নিরাপত্তার খাতিরে সেই সব মুছে ফেলে সেই নথি প্রকাশ করা হয়েছে বলে দাবি।
রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রশাসন ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই ভারতে বসবাসকারী ওই নির্যাতিতার খোঁজ করছিল। তারা চেয়েছিল, ‘নিউ ইয়র্ক ক্রাইম ভিকটিমস কমপেনসেশন স্কিম’-এর আওতায় ওই নির্যাতিতা যাতে আবেদন করেন। এই প্রকল্পের আওতায় এপস্টেইন কাণ্ডের নির্যাতিতাদের ক্ষতিপূরণ দেওয়া, চিকিৎসার খরচ এবং মনোবিদদের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ভারতে বসবাসকারী নির্যাতিতাও যাতে এই সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতেই তাঁর খোঁজ চালানো হয়েছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!