উপত্যকায় এখনও গা ঢাকা দিয়ে রয়েছে জইশ জঙ্গি সইফুল্লা। নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিতে সে ছদ্মবেশও নিয়েছে। দাড়ি কামিয়ে ফেলেছে। মাথাও মুড়িয়েছে। গোপন সূত্র মারফত এমনটাই জানতে পেরেছে নিরাপত্তাবাহিনী। শুধু তা-ই নয়, নজর এড়াতে সইফুল্লা এখন বোরখাও পরে বলে জানতে পেরেছে তারা।
জম্মু-কাশ্মীরের ডোডা জেলার পুলিশ সুপার সন্দীপ মেহতা বলেন, “আমরা খবর পেয়েছি, সইফুল্লা মহিলাদের পোশাক, বোরখা পরে ছদ্মবেশে উপত্যকা ছেড়ে পালানোর পরিকল্পনা করছে।” নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, দাড়ি কামানো, মাথা মুড়োনোর পর সইফুল্লাকে কেমন দেখবে হবে, তা আন্দাজ করে একটি ছবি তৈরি করা হয়েছে। সেই ছবিই নানা জায়গায় সাঁটানো হয়েছে জইশ জঙ্গির হদিস পেতে। তাতে একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। অর্থাৎ, সইফুল্লার হদিস মিললেই যেন সঙ্গে সঙ্গে নিরাপত্তাবাহিনীকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন:
গত মাস দুয়েক ধরে উপত্যকায় লুকিয়ে থাকা জইশ জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। সে রকমই এক অভিযানে সম্প্রতি আদিল নামে এক জইশ জঙ্গি নিহত হয়। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, আদিল সইফুল্লার ‘ডান হাত’ ছিল। তার মৃত্যুর পরেই উপত্যকা ছাড়ার পরিকল্পনা করছে সইফুল্লা।
সর্বশেষ খবর
-
রাজনৈতিক ‘শত্রুতা’ ভুলে উত্তম স্মরণ মঞ্চে একসঙ্গে গান রাজ-কৌস্তভের, বদলাচ্ছে সমীকরণ?
-
ফুটবল কুড়োতে যাওয়াই হল কাল! ঝিলে তলিয়ে গেল কিশোর, রাতভর তল্লাশির পর উদ্ধার দেহ
-
আরএসএসে যোগের অপরাধে দুই শিক্ষককে সাসপেন্ড! ট্রাইব্যুনালে বড় ধাক্কা কর্নাটক সরকারের
-
রুশ তেল না কিনলেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে? জেলেনস্কির দেশে বসে ট্রাম্পকে খোঁচা জয়শংকরের
-
মনামীকে ‘কলার খোসা’ খোঁচা নিয়ে তুলকালাম, ‘বিগ বসে’র ঘরে কেঁদে ভাসালেন ঝিলম