সপ্তম দিনেও ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে পালটা হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। কিন্তু এই ভয়ংকর যুদ্ধ আর কতদিন চলবে? মুখ খুললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই বিষয়ে আরও খবর
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের কাছে এই যুদ্ধের কোনও সময়সীমা নেই। আমরা শুধু আমাদের কার্যসিদ্ধি করতে চাই। আমরা চাই না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। এর জন্য যতদূর যেতে হয়, আমরা যাব। একইসঙ্গে ইরানের অস্ত্র ভান্ডারে ব্যালিস্টিক মিসাইল থাকুক, সেটাও আমরা চাই না।” এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান যুদ্ধ (Iran War) পাঁচ থেকে ছ’সপ্তাহ স্থায়ী হতে পারে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যে আশঙ্কা করা হচ্ছে, যুদ্ধের মেঘ আরও ঘন হবে। ট্রাম্পের কথায়, “যুদ্ধে বেসামাল ইরান আমেরিকার সঙ্গে এখন আলোচনার টেবিলে বসতে চাইছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে।”
এদিকে প্রতিবেশী ইরাক, কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের মতে, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল এবং আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিশাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। তথ্য বলছে, গত পাঁচদিন ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানে ২০০০-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা
-
‘সিলেবাসের ৪ লাইনে বেঁধে ফেলা অনুচিত’, ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর
-
‘শুটিং শুরুর আগে সিনেমা ছাড়া…’, নাম না করে ‘ডন ৩’ বিতর্কে রণবীরকে বিঁধলেন ফারহান!
-
ডুরান্ডে হজম ১০ গোল, নিজের ক্লাবের সম্মানরক্ষায় মাঠে নামবেন টাইগার? মুখ খুললেন বলিতারকা



