সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্যে যেমন ভালবাসা থাকবে, তেমনই কলহ থাকবে এটাও স্বাভাবিক৷ কিন্তু সেই কলহ ধীরে ধীরে বাড়লে তা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে৷ আইনত বিচ্ছেদের পথে সম্পর্কে ইতি টানেন অনেকে৷ তবে সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে জার্মানির এই মহিলা যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই৷ এমন উপায়েও যে স্বামী-স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ ঘটানো যায় তা দেখালেন তিনি৷ দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে বিরক্তি জন্মে গিয়েছিল৷ অবশেষ স্বামীকে অনলাইনে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলেন জার্মানির হ্যামবুর্গের বাসিন্দা ডর্টে এল৷
[ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার]
জানা গিয়েছে, তাঁর স্বামীকে বিক্রির জন্য ই-কমার্স সাইট ‘ইবে’তে বিজ্ঞাপন দিয়েছেন বছর চল্লিশের এই মহিলা৷ বিজ্ঞাপনের বিবরণে ডর্টে জানিয়েছেন, সাত বছর ধরে কাটান বৈবাহিক জীবনে স্বামীর সঙ্গে আর স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি৷ তাই স্বামীকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ কেউ মাত্র ১৬ পাউন্ড মূল্য দিলেই স্বামীকে বিক্রি করে দেবেন তিনি৷ যদি কারও কোনও অসুবিধা থাকে, প্রয়োজনে দরাদরি করতেও রাজি তিনি৷ কেন আইনি পথে বিচ্ছেদ করছেন না৷ যদিও এই বিষয়ে কোনও সদুত্তর দেননি ডর্টে এল নামের ওই মহিলা৷
[পুরস্কার মঞ্চে দুর্ঘটনা, আগুনে জ্বলে গেল সেরা সুন্দরীর চুল]
তবে, বিজ্ঞাপনের খবরটি কিছু সময়ের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ রীতিমতো ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় পড়তে শুরু করে মজাদার সমস্ত বক্তব্য৷ বিশেষ করে খবরটি বেশি প্রভাব ফেলেছে মহিলাদের মধ্যে৷ এমনকি, ডর্টেও জানিয়েছেন, বিজ্ঞাপনটি দেওয়ার পর থেকেই বেশ ভাল সাড়া পাচ্ছেন তিনি। যত না তাঁর স্বামীকে ক্রয় করার আবেদন পাচ্ছেন৷ তারচেয়ে অনেক বেশি পাচ্ছেন হাস্যকর সমস্ত মেসেজ। যদিও এই বিজ্ঞাপনের বিষয়ে প্রথমে কিছুই জানতেন না ডর্টের স্বামী৷ সংবাদমাধ্যমে খবরটি প্রচারিত হলে, তিনিও জানতে পারেন৷
সর্বশেষ খবর
-
অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সইফের জীবনে ‘ওগো বিদেশিনী’! ‘ঘর ভাঙানি’র ভূমিকায় করিনা?
-
গান্ধীর সঙ্গে হাজতবাস, ১০০ বছর বয়সেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন কলকাতার বিপ্লবী সইফউদ্দিন
-
সূচি ঘোষণার পরেও বদলে যাচ্ছে দিনক্ষণ! গণেশ চতুর্থীতে ভারত-আফগানিস্তান লড়াই?
-
বিশ্ব অঙ্গদান দিবস: নিয়মিত ধূমপান-মদ্যপান, আপনার অঙ্গ বাঁচাতে পারে অন্যের প্রাণ?
-
ওঠার আগেই বাড়তি টাকা চাইছে অ্যাপ ক্যাব, ‘দৌরাত্ম্য’ বন্ধ করতে কড়া পদক্ষেপ মোদি সরকারের