বাণিজ্যযুদ্ধ অতীত। এক দশক পর ওয়াশিংটনে পা রাখলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping US Visit)। প্রোটোকল ভুলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০০ ফুট লম্বা লাল গালিচা, বি-১ বোমারু বিমানের মাধ্যমে জিনপিংকে অভ্যর্থনা জানানো হয়।
দীর্ঘ বাণিজ্যযুদ্ধের পর গত বছর অক্টোবর মাসে সমঝোতায় আসে দুই দেশ। বৃহস্পতিবার তিন দিনের সফরে জিনপিং আমেরিকায় পা রাখতেই সেই সমঝোতার মেয়াদ আরও দু’মাস বৃদ্ধির ঘোষণা করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিমানবন্দরে এদিন জিনপিঙের সঙ্গে করমর্দন করেন ট্রাম্প। এরপর দুই রাষ্ট্রপ্রধান পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন। উপস্থিত ছিলেন জিনপিঙের স্ত্রী পেং লিয়ুয়ানও। চিনা প্রেসিডেন্টকে অভ্যর্থনার জন্য ছিল ১০০ ফুট লম্বা লাল গালিচা, কামান, বিশেষ গার্ড। তার মাঝেই আকাশে গর্জে ওঠে মার্কিন বায়ুসেনার দু’টি বি-১ বোমারু বিমান।
বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতেই জিনপিঙের এই ওয়াশিংটন সফর। ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।ছ’মাসের মধ্যে যুযুধান দুই রাষ্ট্রনেতার এটি দ্বিতীয় বৈঠক। ১১ বছর পর ওয়াশিংটনে চিনা প্রেসিডেন্টের সফর তাই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নজরে। আলোচনায় কৃত্রিম মেধা থেকে তাইওয়ান যেমন থাকবে, তেমনই থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে ইরান যুদ্ধের প্রসঙ্গও।হোয়াইট হাউসে ট্রাম্প- জিনপিঙের বৈঠক হওয়ার কথা। নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। নৈশভোজে উপস্থিত থাকার কথা টেসলা-প্রধান এলন মাস্ক, অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস, অ্যাপল-কর্তা টিম কুক এবং এনভিডিয়া-র সিইও জেনসেন হুয়াং-এর।
সর্বশেষ খবর
-
রতনে রতন চেনে! ৫০ লাখের তোলাবাজিতে সুমিতের ‘সঙ্গী’ আইপ্যাকের প্রতীক জৈনের আপ্তসহায়ক?
-
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
-
সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি! দেবরাজ মামলায় বারাসত আদালতে চার্জগঠন
-
‘রাবণ জেন্টলম্যান’ বলে কটাক্ষের শিকার স্বঘোষিত বামপন্থী শোলাঙ্কি, ধেয়ে এল ‘দিমাগি নকশাল’ তোপ
-
মানত করেই পুজোর কাজে অংশ, ভোগের দায়িত্বে বিধবারা, উত্তরের এই পুজোয় দশমীর পর মৎস্যমুখ