Ganesh Chaturthi 2026

গণপতি বাপ্পার বড়ই প্রিয়, গণেশ চতুর্থীতে উন্নতি করবেন কোন রাশির জাতকরা?

কী রয়েছে আপনার ভাগ্যে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৬:১৫

options
link
গণপতি বাপ্পার বড়ই প্রিয়, গণেশ চতুর্থীতে উন্নতি করবেন কোন রাশির জাতকরা?
গণেশ আরাধনায় মাতোয়ারা দেশবাসী। ফাইল ছবি

সংসারের সুখসমৃদ্ধি বৃদ্ধিতে অনেকেই গণেশ পুজো করেন। নিয়ম মেনে আরাধনা করলে সিদ্ধিদাতার আশীর্বাদ পাওয়া যায়। ওইদিন সকাল ৭টা ৬ মিনিট থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময়। শাস্ত্রীয় মত অনুযায়ী, গণেশের জন্মমুহূর্ত দুপুরে হওয়ায় ১৪ সেপ্টেম্বরেই মূল পুজো করা যেতে পারে। তাতে জীবনে সাফল্য আসে। আর্থিক লাভও হয়। গণেশ চতুর্থীর সময় বিরল যোগে চার রাশির ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে।

Advertisement

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। বিশেষত ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বাড়তি আর্থিক লাভ পেতে পারেন। ব্যক্তিগত জীবনেও কোনও সুখবর পেতে পারেন। যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের যোগাযোগ হতে পারে। কিংবা মনের মানুষ খুঁজে পেতে পারেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Weekly Gemini Rashi: horoscope from on 13th September to 19th September 2026 in Bengali

Advertisement

কন্যা রাশির জাতকরা গণেশ চতুর্থীর সময় কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। সম্মান ও প্রতিপত্তিও বাড়তে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক বাধা দূর হবে। লক্ষ্মীলাভের সম্ভাবনাও রয়েছে।

Weekly Virgo Rashi: horoscope from on 13th September to 19th September 2026 in Bengali

যেকোনও আটকে থাকা কাজের নিষ্পত্তি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। আর্থিক কোনও জটিলতা দূর হতে পারে। ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। তাতেও মিলবে ব্যাপক সাফল্য।

Weekly Capricorn Rashi: horoscope from on 13th September to 19th September 2026 in Bengali

কুম্ভ রাশির জন্যও এই সময়টি অত্যন্ত শুভ। বিশেষত ব্যবসার সঙ্গে যুক্তরা লাভবান হতে পারেন। কোনও ব্যবসায়িক চুক্তি হতে পারে। পড়ুয়ারা পরীক্ষায় আশানুরূপ ফল পাবেন। এছাড়া কোনও সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। তাঁদের প্রতিভার স্বীকৃতি পেতে পারেন।

Weekly Aquarius Rashi: horoscope from on 13th September to 19th September 2026 in Bengali

তাই এই রাশির জাতক জাতিকারা গণেশ চতুর্থীতে কিছু নিয়ম মানার চেষ্টা করুন। তাতে মিলবে সুফল।

  • গণেশ চতুর্থীতে ঘর এবং রান্নাঘর অবশ্যই পরিষ্কার করে ফেলুন।
  • গণেশ চতুর্থীতে গঙ্গাস্নান করতে পারেন।
  • পুরোপুরি উপবাস করবেন না। ফল কিংবা অন্য কোনও খাবার খেতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন শারীরিক ক্ষতি না হয়।
  • রুপোর বাসন কিংবা সাদা রঙের কোনও সামগ্রী গণেশ পুজোয় ব্যবহার না করাই উচিত।
  • গণেশ পুজোয় অবশ্যই অক্ষত গোবিন্দভোগ চাল দিন।
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.