Monthly Makar Rashifal

মাসিক রাশিফল, জুলাই ২০২৬: মকরের ভাগ্যের চাকা কোন দিকে?

আকাশের মেঘলা খামখেয়ালিপনার মতোই জুলাই মাসের গ্রহের অবস্থান বেশ ওঠানামা করবে। রবি, মঙ্গল আর বুধের চালচলন এই মাসে প্রতিটি রাশির জীবনেই বড়সড় ওলটপালট নিয়ে আসতে পারে। কারও কাটবে সোনাঝরা সুসময়, কারও আবার পদে পদে বিপদ। দেখে নেওয়া যাক আপনার ভাগ্যে কী আছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১১:২২

options
link
মাসিক রাশিফল, জুলাই ২০২৬: মকরের ভাগ্যের চাকা কোন দিকে?

মকর রাশির জাতকদের জন্য জুলাই মাসটি পরিশ্রমের। কর্মক্ষেত্রে কাজের চাপ খুব বেশি থাকবে, ফলে শারীরিক ক্লান্তি আসতে পারে। ব্যবসায় নতুন কোনও ঝুঁকি এখন না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক অপচয় বন্ধ করতে হবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, তবে সন্তানের আচরণে কিছুটা কষ্ট পেতে পারেন। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ঠান্ডা লাগা বা কাশির সমস্যায় ভুগতে পারেন। মাসের শেষে পরিস্থিতির উন্নতি হবে।

Advertisement
  • প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
  • কালো রঙের কুকুরকে রুটি খাওয়ান।
  • দক্ষিণ দিকে যাত্রা করা থেকে বিরত থাকুন।
Advertisement

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.