Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Yash-Nusrat

ধর্ম নয় সংস্কারে মেলায় মন, শিব-সাক্ষী রেখে কোন নতুন অধ্যায়ের ইঙ্গিত যশ-নুসরতের?

শিবের আরাধনায় যশরত। আধ্যাত্মিক ঝলক ভাগ করে নিতেই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার একাংশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৯:০৫

options
link
ধর্ম নয় সংস্কারে মেলায় মন, শিব-সাক্ষী রেখে কোন নতুন অধ্যায়ের ইঙ্গিত যশ-নুসরতের? zoom
শিব সাক্ষী রেখে কোন নতুন অধ্যায়ের ইঙ্গিত যশ-নুসরতের?
Advertisement

সমাজের চোখ রাঙানি, কুকথার তোয়াক্কা করেননি। শুধু একে অপরের চোখের গভীরতায় মন ডুবিয়েছেন। বিশ্বাসের ভিতে তৈরি করেছেন প্রেমের শক্ত দেওয়াল। যে দেওয়ালে প্রেমের রং ভরে দিয়েছেন নুসরত জাহান, যশ দাশগুপ্ত। একাধিকবার তাঁদের বিচ্ছেদ গুঞ্জনে তোলপাড় হয়েছে সিনেপাড়া থেকে সোশাল পাড়া, তবে ‘জল্পনার বিষ’ উপড়ে দিয়ে তারকাজুটি আবারও তাঁদের প্রেম, ভাব-ভালোবাসার ঝলক দেখিয়েছেন ভার্চুয়াল দুনিয়ায়। এবার মহাদেবকে সাক্ষী রেখে জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন যশরত।

‘মহাদেবের আশীর্বাদ সঙ্গী করে ভবিষ্যতের পথে…’, তারকাজুটির মন্তব্যে ‘নতুন কিছু’র ইঙ্গিত!

শ্রাবণের শেষ সোমবার বাড়িতে মহাদেবের পুজোর আয়োজন করেছিলেন টলিপাড়ার চর্চিত জুটি। একেবারে পাকা কর্তা-গিন্নির মতোই পুজোর আসর সাজিয়েছেন যশ-নুসরত (Yash-Nusrat)। আর সেই আধ্যাত্মিক ঝলক নেটপাড়ায় ভাগ করে নিতেই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ একাংশ। এর আগে বাড়িতে সপরিবারে দিওয়ালি থেকে দোল, ইদ পালন করার মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। তবে তারকাজুটি যে আধ্যাত্মিক এবং কৃষ্ণপ্রেমী, সেটা তাঁদের সোশাল মিডিয়ার গতিবিধিতে নজর রাখলেই বেশ বোঝা যায়। এবার শ্রাবণের শেষ লগ্নে মহাদেবের আরাধনার মুহূর্ত ভাগ করে নিয়ে যশ-নুসরতের মন্তব্য, ‘প্রতিটা পদে মহাদেবের আশীর্বাদ সঙ্গী করে ভবিষ্যতের পথে এগোচ্ছি।’ তারকাজুটির এহেন ক্যাপশনেই ‘নতুন কিছু’র ইঙ্গিত পেয়েছেন নেটবাসিন্দারা।

Advertisement

একাংশের কৌতূহল, জীবনের কোন শুরুর কথা বলছেন যশরত? সেই উত্তর অধরা থাকলেও হিন্দু ধর্মের প্রতি নুসরতের শ্রদ্ধা-ভক্তি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আবার একাংশ। নুসরত অবশ্য বরাবরই সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এসেছেন। অতীতে শাঁখা-পলা, সিঁদুর পরায় কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। তবে নিন্দুকদের চোখরাঙানিকে পাত্তা না দিয়ে বারবার নিজের শর্তে বাঁচার প্রমাণ দিয়েছেন নায়িকা। প্রশংসার পাশাপাশি অবশ্য কটাক্ষও সঙ্গী হয়েছে! নায়িকার ‘ধর্মীয় বিশ্বাস’ নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছেন কেউ কেউ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.