Valentine’s Day

কোন রাশির সঙ্গে কার প্রেম ডেকে আনতে পারে বিপদ? প্রেমদিবসে প্রেমে পড়ার আগে জেনে রাখুন 

Zodiac Compatibility: জ্যোতিষশাস্ত্র মতে, ভুল রাশির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে লাভের চেয়ে ক্ষতি হতে পারে বেশি। মুহূর্তের আবেগ দীর্ঘমেয়াদি বিপদের কারণ হয়ে উঠতে পারে। জেনে নিন কোন কোন রাশির মেলবন্ধন হতে পারে বিপজ্জনক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৭:৩৫

options
link
কোন রাশির সঙ্গে কার প্রেম ডেকে আনতে পারে বিপদ? প্রেমদিবসে প্রেমে পড়ার আগে জেনে রাখুন 
ফাইল ছবি

১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস ডে। হৃদয়জুড়ে প্রেমের উৎসব। হাতে হাত রেখে পথ চলার অঙ্গীকার করার দিন। কিন্তু প্রেমের এই মাহেন্দ্রক্ষণেও সব রাশির জন্য আকাশ-কুসুম সুখ নেই। জ্যোতিষশাস্ত্র মতে, ভুল রাশির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে লাভের চেয়ে ক্ষতি হতে পারে বেশি। মুহূর্তের আবেগ দীর্ঘমেয়াদি বিপদের কারণ হয়ে উঠতে পারে। জেনে নিন কোন কোন রাশির মেলবন্ধন হতে পারে বিপজ্জনক।

Advertisement
which zodiac signs are incompatible in love
প্রতীকী ছবি

মেষ ও বৃষ: সংঘাতের সম্ভাবনা
মেষ রাশির জাতক-জাতিকারা সাধারণত অত্যন্ত আবেগপ্রবণ ও জেদি হন। অন্যদিকে বৃষ রাশি স্থৈর্য পছন্দ করে। এই দুই রাশির মিলন হলে অহংকারের লড়াই তুঙ্গে উঠতে পারে। সম্পর্কে দেখা দিতে পারে তিক্ততা। প্রেমপ্রস্তাব দেওয়ার আগে ভাবুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
zodiac love compatibility
প্রতীকী ছবি

মিথুন ও কন্যা: ভুল বোঝাবুঝির পাহাড়
মিথুন রাশির অস্থিরতার সঙ্গে কন্যা রাশির খুঁতখুঁতে স্বভাবের মিল হওয়া কঠিন। এই দুই রাশির সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। সামান্য কথা কাটাকাটি থেকে বড় ধরনের অশান্তির যোগ রয়েছে।

Advertisement
this Valentine’s Day 2026, check zodiac compatibility
প্রতীকী ছবি

সিংহ ও বৃশ্চিক: আধিপত্যের লড়াই
সিংহ রাশি চায় রাজকীয় সম্মান। আর বৃশ্চিক চায় সবকিছুর নিয়ন্ত্রণ। এই দুই রাশি প্রেমে জড়ালে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিও থাকে।

this Valentine’s Day, check zodiac compatibility
প্রতীকী ছবি

ধনু ও মীন: স্বপ্নের ভাঙন
ধনু রাশি স্বাধীনচেতা। মীন রাশি ভীষণভাবে ঘরোয়া। এই দুইয়ের সম্পর্কে টানাপড়েন শুরু হতে পারে। একে অপরকে সময় দেওয়া নিয়ে বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার সঙ্গী কি এই রাশির? তবে আজ একটু বুঝেশুনে পা ফেলুন।

জ্যোতিষ মতে, গ্রহের ফের কখন কার জীবনে বিপদ ডেকে আনে তা আগে থেকে বলা কঠিন। তবে, প্রেমদিবসে বিশেষ কিছু রাশির জাতকদের ধৈর্য ধরা প্রয়োজন। হুট করে কাউকে ‘আই লাভ ইউ’ বলার আগে সেই মানুষটির রাশিফল মিলিয়ে নিতে ভুলবেন না। শুধু ভালোবাসলে হবে না, তা টিকিয়ে রাখার দায়ও আপনার। তাই, বুঝেশুনে পা ফেলুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন