Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Valentine's Day

প্রেমদিবস কেমন কাটবে? রাশি মিলিয়ে আগেভাগেই দেখে নিন কী রয়েছে ভাগ্যে

প্রেমদিবসের প্ল্যানিং করার আগে দেখে নিন ভাগ্যে কী আছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৮:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৮:৫৫

options
link
প্রেমদিবস কেমন কাটবে? রাশি মিলিয়ে আগেভাগেই দেখে নিন কী রয়েছে ভাগ্যে zoom

শহরজুড়ে এখন প্রেমের মরশুম। চলছে ভালোবাসার সপ্তাহ। যারা প্রেমে রয়েছেন, যারা দূর থেকে কাউকে মন প্রাণ উজাড় করে ভালোবাসছেন, এই একটা সপ্তাহ তাঁদের সকলের কাছেই ভীষণ স্পেশাল। এখন সকলেই রয়েছেন ১৪ তারিখের অপেক্ষায়। কেউ সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাবেন। কেউ আবার এই দিনেই পছন্দের মানুষকে মনের কথা বলবেন বলে ঠিক করেছেন। কিন্তু যতই পরিকল্পনা করুন না কেন, ভাগ্যে যা আছে তা বদলাবে সাধ্য কার! চলুন জোতিষ শাস্ত্র অনুযায়ী জেনে নেওয়া যাক এবছর ১৪ ফেব্রুয়ারি কোন রাশির জাতকদের কেমন কাটতে পারে।

মেষ- এই রাশি জাতকরা যদি প্রেমদিবসে পছন্দের মানুষের কাছে মনের কথা উজাড় করে দেবেন বলে ভেবে থাকেন, তাহলে নিশ্চিতে তা করে ফেলুন। জ্যোতিষশাস্ত্র বলছে দিনটি আপনাদের জন্য ইতিবাচক। ফলে প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা কম। যারা সম্পর্কে আছেন, তাঁদেরও ভালো কাটবে দিনটা।

Advertisement
Vastu tips for long lasting relationship on Valentine week
ফাইল ছবি।

বৃষ- বৃষরাশির জাতকদের প্রেমদিবস কাটবে দারুণ। সম্পর্কের পুরনো যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে, তা মিটে যাবে। এই দিনে এমন কারও দেখা পেতে পারেন, যে আপনার জীবনসঙ্গী হবে।

Love
ফাইল ছবি।

মিথুন- এবারের ভ্যালেন্টাইনস ডে মিথুন রাশির জাতকদের জন্য একটু বেশিই স্পেশাল। একাকীত্ব ঘোচার পালা এসে গিয়েছে। এবারই দেখা মিলবে সঙ্গীর।

কর্কট- আবেগপ্রবণ হওয়ায় কর্কট রাশির জাতকরা কষ্টও পান বেশি। ভালোবেসে বারবার ঠকে যান এরা। জোতিষশাস্ত্র বলছে, এবারও প্রাক্তনের স্মৃতি আঁকড়েই প্রেমদিবস কাটাতে হবে কর্কট রাশির জাতকদের।

break-up_web
ছবি: প্রতীকী

সিংহ- এই প্রেমদিবসে ভালোবাসা খুঁজে নেবে আপনাকে। প্রেমের প্রস্তাব পাবেন। তবে যারা প্রেমে রয়েছেন, তাঁরা একটু সতর্ক থাকুন। সঙ্গীর সঙ্গে যেন কথাকাটির পরিস্থিতি তৈরি না হয়।

কন্যা- এই রাশির জাতকরা এবছর সঙ্গীর সঙ্গে চুটিয়ে মজা করবেন। সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়বে।

তুলা- আর পাঁচটা দিনের মতোই কাটবে প্রেমদিবসও। সদ্য যাদের বিচ্ছেদ হয়েছে, একাই কাটবে তাঁদের। যাদের সঙ্গী রয়েছে তারা টুকটাক প্ল্যান করতে পারেন। ভালো-মন্দ মিলিয়ে কাটবে দিনটা।

বৃশ্চিক- সঙ্গী আদৌ ভালোবাসে তো? এই সংশয়ের কেটে যেতে পারে এবারের প্রেমদিবস। তবে সিঙ্গলরা কাউকে দেখে চট করে প্রেমে পড়ে যেতে পারেন।

Bangladeshi girl arrested from hili border
ফাইল ছবি।

ধনু- এই প্রেমদিবস আপনাদের জন্য স্পেশাল। সঙ্গীর সঙ্গে বন্ধন মজবুত হবে। দুর্দান্ত কাটবে গোটা দিন।

মকর- দুজনই ভালোবাসায় ডুবেছেন। কিন্তু কেউ কাউকে বলতে পারছেন না? মকর রাশির জাতকরা যদি এই সমস্যায় থেকে থাকেন, তাহলে জানবেই এবার অপেক্ষার দিন শেষ। পছন্দের মানুষ নিজেই ধরা দেবে আপনার কাছে।

কুম্ভ- এবারের প্রেমদিবসে একটু সাবধানে থাকুন। সামান্য বিষয়কে কেন্দ্র করে সঙ্গীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল।

মীন- ভালো-মন্দ মিলিয়েই কাটবে মীন রাশির জাতকদের। সঙ্গীর সঙ্গে সময় কাটান, ঘুরে আসুন। যারা একা, তাঁরাও এবার দেখা পেতে পারেন জীবনসঙ্গীর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.