Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Roopa Ganguly

‘শুধু দেব নয় অনেকেই মন খুলে কথা বলছেন’, স্বরূপের গ্রেপ্তারিকে ‘রঘু’র সমর্থনে কী বললেন রূপা?

স্বরূপ গ্রেপ্তার হতেই দেবের অকপট স্বীকারোক্তি, “দল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হয়ে যেত। আমাকেও ব্যান করে দিত।" দেবের এই অকুতোভয়কে স্যলুট জানিয়ে কী প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক রূপার?

বৃষ্টি ভাণ্ডারী
বৃষ্টি ভাণ্ডারী

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৮:০৯

link
বৃষ্টি ভাণ্ডারী
বৃষ্টি ভাণ্ডারী

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৮:০৯

options
link
‘শুধু দেব নয় অনেকেই মন খুলে কথা বলছেন’, স্বরূপের গ্রেপ্তারিকে ‘রঘু’র সমর্থনে কী বললেন রূপা? zoom
স্বরূপকে নিয়ে দেবের মন্তব্যে কী প্রতিক্রিয়া রূপার?
Advertisement

৪ জুন বৃহস্পতিবার পুলিশের জালে টলিউডের ‘ত্রাস’ স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। রিজেন্ট পার্ক থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েছিলেন এলাকাবাসী। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন ইন্ডাস্ট্রির সদস্যরাও। স্বরূপ নিধনে যেন এক অনাবিল আনন্দ সিনেপাড়ায়! বিজেপি সরকারের ‘ভয় আউট ভরসা ইন’- নীতিতে ভর করেই স্বরূপ জমানার কুকীর্তি ফাঁস করছেন ইন্ডাস্ট্রির সেলেবরা। একসময় ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ভয়ে যাঁরা যুযু হয়ে থাকতেন তাঁরা আজ ‘নির্ভীক’, সে কথা বলাই বাহুল্য। অন্যদিকে স্বরূপের সিন্ডিকেট রাজকে চ্যালেঞ্জ করেই বিজেপি সমর্থক সেলেবদের সঙ্গে কাজ করেছেন ‘রাজার রাজা’ দেব। গৈরিক বঙ্গে আরও সাহসী সুপারস্টার। দিন কয়েক আগেই এক সিনেমার প্রিমিয়ারে দেবের বিস্ফোরক মন্তব্য, “তৃণমূল আমলে আমি টলিউডে যেভাবে ভুগেছি, সেটা অন্তত নতুন সরকারের আমলে হবে না বলেই আশা করছি…”।

সিস্টেমে থেকেও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বুক ঠুকে লড়াই জারি রেখেছিলেন দেব (Dev)। স্বরূপ তেরো দিন পুলিশি হেফাজতে থাকার নির্দেশ জারি হতেই ছাই চাপা আগুনের মতো সেসব ক্ষোভ ‘লাভা’র মতো ফুঁড়ে বেরিয়ে এসেছে। দেবের অকপট স্বীকারোক্তি, “দল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হয়ে যেত। আমাকেও ব্যান করে দিত।” সুপারস্টার দেবের এই অকুতোভয়কে স্যলুট করেছেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দেবের সমর্থনে রূপা

রূপা বলেন, “রাজনীতিক হওয়ার পরও দেবের স্বভাবে কোনও পরিবর্তন আসেনি। ভীষণ মিষ্টি একটা ছেলে। আমার ওকে খুব ভালো লাগে। মিষ্টি মিষ্টি কথা বলে, আবার কখনও বেফাঁস কথাও বলে ফেলে। তখন ওকে একটু বকাবকি করি। আমাকে সেই জায়গাটা দেব দিয়েছে।”

সংবাদ প্রতিদিনকে নেত্রী-অভিনেত্রী বলেন, “ঠিকই তো বলেছে। ওঁর যেটা মনে হয়েছে সেটাই বলেছে। দেব তৃণমূলের সাংসদ বলে ওঁর বক্তব্য বেশি হাইলাইট হচ্ছে। শুধু দেব নয়, অনেকেই এখন নিজেদের কথা মন খুলে বলতে পারছেন। নিজেদের মতামত জানাতে পারছেন। সেটাই তো হওয়া উচিত।”

স্বরূপের গ্রেপ্তারির পর ‘বিশ্বাস ব্রাদার্স’-এর দৌড়াত্ম্য নিয়ে মুখ খুলেছেন দেব।

রঘু ডকাতে ডাকাত মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। তৃণমূল জমানায় বুক চিতিয়ে বিজেপি বিধায়ক রূপাকে নিয়ে কাজ করার সাহসী পজক্ষেপ গ্রহণ করেছিলেন। মিঠুন চক্রবর্তীকে নিয়েও সিনেমা বানিয়েছেন। রাজনীতির পিচে তিনি সত্যিই ‘সৌজন্যের পোস্টার বয়’! তৃণমূলের তারকা সাংসদ হলেও প্রাক্তন শাসকদলের রক্তচক্ষু, নিষিদ্ধ সংস্কৃতির উর্ধ্বে গিয়ে দেবের চ্যালেঞ্জকে সাধুবাদ জানিয়েছেন।

দেবের মিষ্টি স্বভাবের প্রশংসা করে রূপার সংযোজন, “ওঁর ব্যবহার ভীষণ ভালো। আমি বহুবার সেটা উপলব্ধি করেছি। রাজনীতিক হওয়ার পরও স্বভাবে কোনও পরিবর্তন আসেনি। ভীষণ মিষ্টি একটা ছেলে। আমার ওকে খুব ভালো লাগে। মিষ্টি মিষ্টি কথা বলে, আবার কখনও বেফাঁস কথাও বলে ফেলে। তখন ওকে একটু বকাবকি করি। আমাকে সেই জায়গাটা দেব দিয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.