Weekly Cancer Rashifal

সাপ্তাহিক রাশিফলে কর্কট (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বক্রী বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কন‌্যায় চন্দ্র, কুম্ভে রাহু ও মীনে শনি। ২৩ শে জুলাই রাত্রি ৪.২০ মিঃ বুধ মার্গী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:১৯

options
link
সাপ্তাহিক রাশিফলে কর্কট (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

গত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। ব‌্যবসায় অনিশ্চয়তা থাকবে তাই বলে কখনওই হাল ছেড়ে দেবেন না। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন‌্য দুশ্চিন্তা থেকে মুক্তি। নিজের শারীরিক সমস‌্যার জন‌্য কর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। স্ত্রীর কর্মজীবনে অনেক উন্নতি লক্ষ‌্য করা যায়। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। এই রাশির জাতক-জাতিকার বিবাহিত জীবন সুখের হবে। ব‌্যবসায়ীরা প্রতিবেশী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। সপ্তাহের শেষের দিকে শরীর স্বাস্থ‌্য খুব একটা ভালো যাবে না। পরিবারে সকলের জন‌্য কর্তব‌্য করলেও তাদের কাছ থেকে খুব একটা ভালো ব‌্যবহার পাবেন না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.