Weekly Singha Rashifal

সাপ্তাহিক রাশিফলে সিংহ (১৭ মে-২৩ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, চন্দ্র, বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১২:৪৫

options
link
সাপ্তাহিক রাশিফলে সিংহ (১৭ মে-২৩ মে ২০২৬)

আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। চাকরিজীবীদের পদোন্নতির ও আর্থিক উন্নতির যোগ প্রবল। আপনার ব‌্যক্তিগত ও পারিবারিক জীবনে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যআবে। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারেবন। বয়স্করা সৎকর্মে অর্থ ব‌্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভালো ফল পাওয়ার জন‌্য মনোযোগী হওয়া প্রয়োজন। স্বার্থান্বেষী লোকজনের কাছ থেকে সতর্ক থাকুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.