Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Asia Cup 2023 IND vs PAK KL Rahul Ishan Kishan

IND vs PAK, Asia Cup 2023: কিপিং করলেন কেএল রাহুল, ঈশান কি দলের বাইরে? পাক দমন করতে ভারতের মাথায় কোন অঙ্ক?

ভারতের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে জয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১৫:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১৫:০০

options
link
IND vs PAK, Asia Cup 2023: কিপিং করলেন কেএল রাহুল, ঈশান কি দলের বাইরে? পাক দমন করতে ভারতের মাথায় কোন অঙ্ক? zoom
কিপিং করলেন কেএল রাহুল, ঈশান কি দলের বাইরে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার (Team India) সংসারে যোগ দিয়েই পুরনো ভূমিকায় ফিরে গেলেন কেএল রাহুল (KL Rahul)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সুপার ফোরের যুদ্ধে নামার আগে অনুশীলনে প্রায় ৪৫ মিনিট ধরে উইকেটকিপার হিসেবে দেখা গেল তাঁকে। ফলে ক্রিকেট পণ্ডিতদের দাবি, রবিবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর এশিয়া কাপের (Asia Cup 2023) ফিরতি ‘মাদার অফ অল ব্যাটল’-এ কেএল রাহুলকেই উইকেটকিপার হিসেবে দেখা যেতে পারে। তাহলে প্রশ্ন হল ফর্মের তুঙ্গে থাকা ঈশানকে কি টিম কম্বিনেশন বজায় রাখতে ছেঁটে ফেলা হবে? নাকি দু’জনকে রেখেই প্রথম একাদশ গড়বেন রোহিত শর্মা (Rohit Sharma) ও রাহুল দ্রাবিড় (Rahul Dravid)? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

চলতি প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ পেয়েই নিজেকে উজাড় করে দিয়েছেন ঈশান। প্রবল চাপের মুখে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)-হ্যারিস রাউফদের (Haris Rauf) আগুনে পেস বোলিংকে সামলে ৮১ বলে ৮২ রান করেছিলেন ঝাড়খন্ডের এই তরুণ।

Advertisement

[আরও পড়ুন: শাহিন মহড়ায় ডুবে বিরাট, পাক যুদ্ধে দলে বদল আনতে পারে ভারত]

এদিকে চলতি বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার কেএল রাহুলকে দেখা গিয়েছিল। সিরিজের শেষ ম্যাচে ৩২ রান করেছিলেন তিনি। এমনকি সিরিজের প্রথম ম্যাচে ৭৫ রানে অপরাজিত ছিলেন কেএল রাহুল। এরপর ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক। পরবর্তী সময় অস্ত্রোপচার ও রিহ্যাব করার জন্য ম্যাচ খেলা হয়নি তাঁর। এহেন কেএল রাহুল না থাকার সময় সুযোগের সদ্ব্যবহার করেন ঈশান। বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রান করার পর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অর্ধ শতরানের হ্যাটট্রিক করেছিলেন তিনি। আর পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু ৮২ রান তো সবার মুখে ঘুরে বেড়াচ্ছে। এমন প্রেক্ষাপটে ঈশানকে দলের বাইরে রাখা খুব সহজ হবে না।

হার্দিক পাণ্ডিয়াকে চতুর্থ পেসার হিসেবে রেখে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দল সাজিয়েছিল ভারত। তবে এবার পাক দমন করতে দলে একাধিক বদল ঘটার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের সঙ্গে এবার অক্ষর প্যাটেলকে জুড়ে দেওয়া যেতে পারে। সেটা হলে বাদ যেতে পারেন শার্দুল ঠাকুর। ভারতের জন্য সুখবর, জশপ্রীত বুমরাহ নতুন সন্তানের মুখ দেখে ফের দলে যোগ দিয়েছেন। ফলে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। এবার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের জায়গায় কাকে খেলানো হয়, সেটাই দেখার বিষয়।

[আরও পড়ুন: ‘লজ্জাজনক সিদ্ধান্ত’, ভারত-পাক ম্যাচের রিজার্ভ ডে নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রসাদ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.