রবিবার ভরসন্ধেয় হাওড়ার (Howrah) শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড। ফোন করে বাড়ির নীচের তলায় ডেকে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধার শোধ করতে না পারায় গৃহবধূকে খুনের অভিযোগ তোলেন মৃতার স্বামী। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ওলাবিবি তলায় খুনের ঘটনায় অভিযুক্ত পাওনাদারকে গ্রেপ্তার করে পুলিশ। ধার দেওয়া টাকা ফেরত না পাওয়াতেই খুনের কথা পুলিশের কাছে স্বীকার অভিযুক্তের।
রাজদীপের দাবি করেন, সম্প্রতি তাঁর মায়ের ক্যানসার ধরা পড়ে। তাঁর চিকিৎসার জন্য টাকা প্রয়োজন ছিল। তাই ওই মহিলার কাছে ধার দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন রাজদীপ। কিন্তু অভিযোগ, তিনি টাকা তো দেননি, উপরন্তু ফোনে গালিগালাজ করে তাঁর মায়ের মৃত্যু কামনা করেছিলেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজদীপ মুখোপাধ্যায়। বাড়ি মধ্য হাওড়ার (Howrah) কাসুন্দিয়া শিবতলা এলাকায়। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসবাদের পর পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে। ধৃতের দাবি, রবিবার বহুতল আবাসনের বাসিন্দা ভারতী হাজরা নামে ওই মহিলাকে, তিনি চড়া সুদে দেড় লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন। রাজদীপের দাবি করেন, সম্প্রতি তাঁর মায়ের ক্যানসার ধরা পড়ে। তিনি বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য টাকা প্রয়োজন ছিল। তাই ওই মহিলার কাছে ধার দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন রাজদীপ। কিন্তু অভিযোগ, তিনি টাকা তো দেননি, উপরন্তু ফোনে গালিগালাজ করে তাঁর মায়ের মৃত্যু কামনা করেছিলেন। ধৃত যুবকের দাবি, এতেই তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং একটা ছুরি কিনে ওই মহিলাকে আবাসনের নিচে ডেকে নিয়ে এসে গলার নলি কেটে খুন করেন। ধৃতকে সোমবার হাওড়া আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।
অন্যদিকে নিহত মহিলার পরিবার সূত্রে দাবি করা হয়েছিল, ‘বিশেষ প্রয়োজনে কাসুন্দিয়া শিবতলার বাসিন্দা রাজদীপের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন ওই মহিলা। সময়মতো শোধও করা হচ্ছিল টাকা। তবে মৃতার স্বামী অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরেই পুরো টাকা শোধ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল দম্পতিকে। বারবার লোক পাঠিয়ে খুনের হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন সুব্রত হাজরা।’ অভিযোগকারী এবং অভিযুক্ত দু’পক্ষের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে তদন্ত চলছে। মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যেরা বনে সুন্দর, কিন্তু সাপ এয়ার কুলারে! সোনালি বিষধরের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া
-
তৃণমূলের তহবিলে দুর্নীতি? এবার স্পেশাল অডিটর নিয়োগের দাবি ঋতব্রতদের
-
৭০ বছরের নজির ভেঙে ১০ দিনে গোলের সেঞ্চুরি! কেন এত গোল হচ্ছে এবারের বিশ্বকাপে?
-
২৭ লক্ষ টাকা তছরুপ! গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ, উঠল ‘চোর’ স্লোগান
-
‘প্রতিরক্ষা-বন্ধু’ আমেরিকা! দিল্লিকে যুদ্ধকপ্টার, কামান-সহ ৪,৫৬৬ কোটির সমরাস্ত্র সাহায্যে অনুমোদন ওয়াশিংটনের