বিশ্বকাপে গোলের বন্যা। ইতিমধ্যে ১০০ গোল হয়ে গিয়েছে। নেদারল্যান্ডস বনাম সুইডেন ম্যাচে কোডি গাকপোর দ্বিতীয় গোলে ১০০টি গোল হয়ে গিয়েছে। আর সেটাও এসেছে মাত্র ৩৩টি ম্যাচে। এর আগে একমাত্র ১৯৫৪ সালে ২০টি ম্যাচে ১০০টি গোল এসেছিল। এবার আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের আগে পর্যন্ত ৪০টি ম্যাচে হয়েছে মোট ১২১টি গোল। কেন এত বেশি গোল হচ্ছে বিশ্বকাপে?
এই বিষয়ে আরও খবর
ম্যাচ পিছু প্রায় ৩টি গোল। সবচেয়ে বেশি গোল জার্মানির। ২ ম্যাচে ৯টি গোল। তার মধ্যে কুরাসাওয়ের বিরুদ্ধে ৭-১ গোলে জিতেছে। এর আগে ২০১৪ সালে ও ১৯৮২ সালে ৩৬ ম্যাচে ১০০ গোল হয়েছিল। কিন্তু ১৯৭৮ সালে ও ১৯৯৪ সালে ১০০ গোল হতে লেগেছিল ৩৮ ম্যাচে। সেই তুলনায় এবার গোলের বন্যা। এখনও পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে মাত্র ৪টি। প্রতি ম্যাচে গড়ে ৩টি করে গোল হলে ১০৪টি ম্যাচে ৩০০-র বেশি গোল হওয়া সম্ভব।
নতুন ফরম্যাট: এবার বিশ্বকাপে ১৬টি নতুন দল খেলছে। যার মধ্যে চারটি দল নতুন। দল বেড়েছে মানে, তুলনায় ‘দুর্বল’ দলের সংখ্যা বেশি। হাইতি, কাতার, তিউনিসিয়া, কুরাসাওয়ের মতো দল প্রচুর গোল হজম করছে। অবশ্য এক ম্যাচে সবচেয়ে বেশি সেভের নজির এখন কুরাসাওয়ের গোলকিপারের নামে। এলয় রুম ১৫টি সেভ করেছেন। এর সঙ্গে যুক্ত করতে হবে এমবাপে, লিওনেল মেসি, আর্লিং হালান্ডদের দারুণ ফর্ম।
প্রচণ্ড গরম: এবার আমেরিকায় গরম নিয়ে চিন্তায় অনেকে। ম্যাচের মাঝে দু’বার হাইড্রেশন বিরতি রাখতে হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামেও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পরিসংখ্যান বলছে, ১২১টি গোলের মধ্যে ৩২টি গোল এসেছে ৭৬ মিনিটের পর। শতাংশের হিসেবে মোট গোলের ২৬.৪৪%।
ট্রাওয়ান্ডা বল: ইংল্যান্ডের প্রাক্তন গোলকিপার জো হার্ট মনে করছেন, এবার গোলসংখ্যা বৃদ্ধির নেপথ্যে ট্রাওয়ান্ডা বলের ভূমিকা রয়েছে। এর গতি ও মুভমেন্ট বুঝতে গোলকিপারদের অসুবিধা হচ্ছে। গ্রিপেও সমস্যা হচ্ছে। যেমন হয়েছিল ২০১০ সালে জাবুলানি বল নিয়ে। এবার বক্সের বাইরে থেকে গোল হয়েছে ১৩টি। এছাড়া গোলকিপারদের ভুলভ্রান্তির জন্য গোল বাড়ছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
-
‘আপনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলব’, মোদিকে আবেগঘন চিঠি শুভেন্দুর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের




