Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
বঙ্গ বাজেট ২০২৬
West Bengal Budget

বদলের বাংলায় ঘাটাল মাস্টার প্ল্যানে গতি, বাজেটে বরাদ্দ ১২০০ কোটি টাকা

চব্বিশের লোকসভা নির্বাচনের সময় দেবের আর্জি মেনে তৎকালীন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে অর্থবরাদ্দ করে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:৫৬

options
link
বদলের বাংলায় ঘাটাল মাস্টার প্ল্যানে গতি, বাজেটে বরাদ্দ ১২০০ কোটি টাকা zoom
ঘাটাল মাস্টার প্ল্যানে বিশেষ বরাদ্দ রাজ্য সরকারের।

ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের নানা ক্ষেত্রে বিরাট পরিবর্তনের কর্মযজ্ঞ চলছে। বাদ যাবে না ঘাটাল মাস্টার প্ল্যানও। দীর্ঘদিনের কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি শেষে গতি পাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানও। সোমবার বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (West Bengal Budget) ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে স্থানীয় বাসিন্দারা মুক্তি পাবেন বলেই মনে করা হচ্ছে।

ঘাটাল মূলত শীলাবতী, কংসাবতী এবং দ্বারকেশ্বর নদের শাখা নদী ঝুমির লীলাভূমি হিসাবে পরিচিত। তখনকার আমলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলস্বরূপ স্থানীয় ভূস্বামীরা এই নদীগুলির বন্যা ঠেকাতে সার্কিট বাঁধ দিয়ে নিজেদের জমিদারিতে নিচু এলাকাগুলিকে বন্যা থেকে বাঁচিয়ে আবাদি জমি বাড়ানোর উদ্যোগ নেন। সেই জমিদারি জমানা আর নেই। কিন্তু জমিদারি বাঁধগুলি আজও রয়ে গিয়েছে। এই জমিদারি বাঁধগুলি রক্ষণাবেক্ষণের অভাবে ভঙ্গুর হয়ে পড়েছে। তার ফলে বাঁধগুলি ভেঙেই মূলত ঘাটাল এলাকায় বন্যা দেখা দেয় ফি বছর। উলটোদিকে জোয়ারের সঙ্গে আসা পলি নদীবাঁধ উপচে ছড়িয়ে পড়তে পারছে না। তার ফলে নদীতেই জমতে থাকে পলি মাটি। ফলে নদীর জলধারণ ক্ষমতা ধীরে ধীরে কমছে। আর ফি বছর বন্যা প্রবণতাও বাড়তে থাকে। এই সমস্যা মেটাতে ঘাটাল মাস্টার প্ল্যানের ভাবনা। তা বাস্তবায়িত হলে জলযন্ত্রণা থেকে মিলবে মুক্তি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এতদিন কেন্দ্রের আর্থিক বঞ্চনায় ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ করত পূর্বতন তৃণমূল সরকার। মাঝে চব্বিশের লোকসভা নির্বাচনের সময় আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে না পারার ‘ব্যর্থতা’র দায় কাঁধে নিয়ে ভোটযুদ্ধ থেকে সরে আসার আর্জি জানান তৃণমূলের তারকা সাংসদ দেব তথা দীপক অধিকারী। যদিও সেই সময় এই প্রকল্প বাস্তবায়নে তৎকালীন রাজ্য সরকারের তরফে ১ হাজার ৫০০ কোটি টাকা ব্য়য়ে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়। আরামবাগে তৃণমূলের সভামঞ্চে দেবকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। দেবের ‘আবদার’ মেনে প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকা ব্যয়ে ধাপে ধাপে কাজও শুরু হয়। তবে ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্যে পালাবদল ঘটে। প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেটে এবার গতি পেল ঘাটাল মাস্টার প্ল্যান। এর পাশাপাশি এদিন বাজেটে নন্দীগ্রাম ও হলদিয়াকে যুক্ত করতে ১০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে। এতে দুই অঞ্চলের মধ্যে যাতায়াত ব্যবস্থা ও যোগাযোগ উন্নত হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.