ছাব্বিশের ভোটবঙ্গে একাধিকবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কখনও পদ্মশ্রীপ্রাপ্তির পর ফেব্রুয়ারি মাসে তাঁর বাড়িতে সুকান্ত মজুমদারের পদাপর্ণ নিয়ে খোঁচা দেওয়া হয়েছে, তো কখনও বা আবার পুত্র মিশুকের ‘জয় শ্রীরাম’ ধ্বনির জন্য ‘ইন্ডাস্ট্রি’র রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এবার রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) দরবারে গিয়ে ফের চর্চায় প্রসেনজিৎ।
গত ৪ মে ভোটের রেজাল্ট বেরতেই ভাতৃসম রুদ্রনীল ঘোষকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন ‘বুম্বাদা’। ‘ইন্ডাস্ট্রি’র এহেন সমীকরণ নিয়ে সেসময়ে সিনেপাড়ার অন্দরে কম ফিসফাস হয়নি। নিন্দুকদের একাংশ দাবি করেছিলেন, রাজ্যে পালাবদলের আবহে গেরুয়া শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন সিনিয়র অভিনেতা! এবার সোমদুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শমীক-সাক্ষাতের খবর প্রকাশ্যে আসতেই কৌতূহল তুঙ্গে! আচমকাই কেন রাজ্য বিজেপি সভাপতির বাসভবনে অভিনেতা? কৌতূহল অমূলক নয়।
আরও পড়ুন:
রবিবারই আলিমুদ্দিনে গিয়ে বিমান বসুর সঙ্গে করেন অভিনেতা-প্রযোজক। চব্বিশ ঘণ্টা পেরতেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন ‘ইন্ডাস্ট্রি’।
আসলে আগামী ২৬ জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ‘অনেকদিন পর’। যে সিনেমা পরিচালনা করেছেন সৌরভ পালোধী। যিনি বরাবর দৃঢ় চিত্তে নিজেকে বাম সমর্থক হিসেবে আওয়াজ তুলে এসেছেন। খবর, সেই সিনেমার বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণের জন্যেই শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। প্রযোজক হিসেবে নিজে সশরীরে হাজির হয়ে ছবিটি দেখার জন্য রাজনীতিবিদকে আমন্ত্রণ জানান তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন সৌরভ নিজেও। আসলে ‘অনেকদিন পর’ সিনেমাটি দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে প্রযোজনা সংস্থার তরফে। প্রসেনজিৎ বলছেন, “‘অনেকদিন পর’ দেখার জন্য রুদ্র এবং শমীক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়ে এলাম।” রবিবারই আলিমুদ্দিনে গিয়ে বিমান বসুর সঙ্গে করেন অভিনেতা-প্রযোজক। চব্বিশ ঘণ্টা পেরতেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন ‘ইন্ডাস্ট্রি’। শোনা যাচ্ছে, আমন্ত্রিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। আগামী ২৬ জুন রিলিজের প্রাক্কালে সিনেমার এহেন প্রচার কৌশলী যে সাড়া ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।

প্রসেনজিতের প্রযোজনায় যে ‘অনেকদিন পর’ নামে একটি নতুন সিনেমা আসছে, সেখবর নির্বাচনী রেজাল্টের আবহে ইঙ্গিতপূর্ণ পোস্টেই জানিয়েছিলেন তিনি। যে ছবির জন্যে অপেক্ষা করছেন অভিনেতা নিজেও। আর সেই প্রেক্ষিতেই অভিনব কায়দায় সিনেমার পোস্টার এবং ট্যাগলাইন প্রকাশ্যে আনেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত এই সিনেমা পরিচালনার দায়িত্বে সৌরভ পালোধী। যিনি সাম্প্রতিক অতীতে ‘অঙ্ক কী কঠিন’ সিনেমার জন্য সিনেসমালোচক থেকে দর্শকমহলের প্রশংসা অর্জন করেছেন। এবার আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘অনেকদিন পর’। এই প্রথমবার ‘এনআইডিয়াস’-এর ব্যানারে কাজ করছেন সৌরভ। উল্লেখ্য, এই সিনেমার জন্যে অমিতাভ বচ্চনও শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পালটা শাহেনশাকে ধন্যবাদ জানান তাঁর ‘বুম্বা’ও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
-
‘আপনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলব’, মোদিকে আবেগঘন চিঠি শুভেন্দুর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের