Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
TMC

‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের

ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানদের শোকজ করল কালীঘাট তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 'আসল' তৃণমূলে তাঁরা রয়েছেন। আজ, সোমবার এই 'আসল' তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকও হয়েছে। তার কিছু সময় পরেই জানা যায়, কালীঘাটের তৃণমূলের তরফ থেকে তাঁদের শোকজ করা হয়েছে।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ২২:২৭

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ২২:২৭

options
link
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের zoom
'আসল' তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান!
Advertisement

ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানদের শোকজ করল কালীঘাট তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে তাঁরা রয়েছেন। আজ, সোমবার এই ‘আসল’ তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকও হয়েছে। তার কিছু সময় পরেই জানা যায়, কালীঘাটের তৃণমূলের তরফ থেকে তাঁদের শোকজ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন-সহ অন্যান্যরা। ‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারেই টান! অন্দরের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে এই মুহূর্তে যারা রয়েছেন, সেই একগুচ্ছ নেতাকেই শোকজ করা হয়েছে।

তৃণমূলের অন্দরে বিদ্রোহ হওয়ার পরেই পুরনো সব কমিটি ভেঙে দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলারক্ষা-সহ অন্যান্য কমিটি নতুন করে গঠন করা হয়। তারপরেও দলে মুষলপর্ব ও ভাঙন বন্ধ করতে পারেননি নেত্রী। এবার সেই শৃঙ্খলারক্ষা কমিটিই বিদ্রোহীদের শোকজ করল। প্রসঙ্গত, আজ, সোমবার বিকেলে ঋতব্রতর নেতৃত্বে নিউটাউনের নামী পাঁচতারা হোটেলে বিশেষ অধিবেশন হয়েছিল। হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কাউন্সিলররা। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র তথা কলকাতার ৮৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুও। শুধু তাই নয়, এদিনই ঘোষণা হয় নতুন জাতীয় কর্মসমিতি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূলের অন্দরে বিদ্রোহ হওয়ার পরেই পুরনো সব কমিটি ভেঙে দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলারক্ষা-সহ অন্যান্য কমিটি নতুন করে গঠন করা হয়। তারপরেও দলে মুষলপর্ব ও ভাঙন রুখতে পারেননি নেত্রী। এবার সেই শৃঙ্খলারক্ষা কমিটিই বিদ্রোহীদের শোকজ করল।

এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। জাভেদ খানও দলের গুরুত্বপূর্ণ মুখ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। ঘটনাক্রমে তাঁদের সকলেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে। আরও নতুন নাম আগামী দিনে যুক্ত হতে পারে! সেই ইঙ্গিত এদিনও দিয়েছেন ঋতব্রত। শুধু তাই নয়, নতুন কমিটিতে মমতার স্নেহধন্য অরূপ রায়কে চেয়ারম্যান পদে রাখা হয়েছে। এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যথেষ্ঠ চ্যালেঞ্জের, এমনই মনে করছে ওয়াকিবহাল। শেষপর্যন্ত তাহলে কালীঘাটে মমতার পাশে কাদের দেখা যাবে? সেই চর্চাও চলছে। সেই আবহেই এবার দলবিরোধী কাজের জন্য ফিরহাদ হাকিমদের শোকজ করা হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.