Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
TMC Leader Arrested

‘খুনে’র চেষ্টা-সহ তোলাবাজিতে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা, ‘ডিমথেরাপি’, ছোড়া হল জুতো!

'খুনে'র চেষ্টা-সহ একাধিক অভিযোগ। শেষপর্যন্ত গ্রেপ্তার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা। গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরূপম রায়কে গ্রেপ্তার করল পুলিশ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:০৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:০৮

options
link
‘খুনে’র চেষ্টা-সহ তোলাবাজিতে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা, ‘ডিমথেরাপি’, ছোড়া হল জুতো! zoom
'ডিমথেরাপি', ছোড়া হল জুতো!
Advertisement

‘খুনে’র চেষ্টা-সহ একাধিক অভিযোগ। শেষপর্যন্ত গ্রেপ্তার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা (TMC Leader Arrested)। গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরূপম রায়কে গ্রেপ্তার করল পুলিশ। ওই তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ার কথা ছড়াতেই মানুষজন ডিম নিয়ে হাজির হয়েছিল। তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম! শুধু তাই নয়, মারা হয় জুতোও!

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা-প্রাক্তন বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন। বনগাঁ এলাকাতেও একাধিক তৃণমূল নেতা, কুখ্যাতরা গ্রেপ্তার হয়েছেন। এবার গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিরূপম রায় গ্রেপ্তার হলেন। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই দীর্ঘদিন ধরে পরিচিত। তাঁর বিরুদ্ধে এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেছিল তাঁর বিরুদ্ধে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর গ্রেপ্তারির কথা শোনার পরেই থানার সামনে ডিমভর্তি ট্রে নিয়ে হাজির হয়েছিলেন সাধারণ মানুষজন। এদিন শারীরিক পরীক্ষার জন্য নিরূপমকে থানা থেকে বার করা হলেই শুরু হয় চরম বিক্ষোভ। তাঁকে লক্ষ্য করে একের পর এক ছোড়া হতে থাকে। শুধু ডিমই নয়, জুতো ছুড়েও মারা হয়।

রবিবার গভীর রাতে বারাসত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে গাইঘাটা থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে তাঁর গ্রেপ্তারির কথা শোনার পরেই থানার সামনে ডিমভর্তি ট্রে নিয়ে হাজির হয়েছিলেন সাধারণ মানুষজন। এদিন শারীরিক পরীক্ষার জন্য নিরূপমকে থানা থেকে বার করা হলেই শুরু হয় চরম বিক্ষোভ। তাঁকে লক্ষ্য করে একের পর এক ছোড়া হতে থাকে। শুধু ডিমই নয়, জুতো ছুড়েও মারা হয়। কোনওরকমে তাঁকে বিক্ষোভকারীদের থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আদালতের সামনেও জুতোর মালা-ডিম নিয়ে হাজির হয়েছিলেন বিক্ষোভকারীরা। তাঁদের পুলিশ সরিয়ে দেন। ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.