বেঙ্গালুরুতে দলীয় কর্মসূচিতে মেজাজ হারালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। কর্মসূচি চলাকালীন খাড়গের ভাষণের মাঝখানে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের নামে স্লোগান দিতে থাকেন তাঁর অনুগামী কংগ্রেস সমর্থকরা। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন খাড়গে। ‘ডিকে ডিকে’ স্লোগান তোলা কংগ্রেস কর্মীদর উদ্দেশে কংগ্রেস সভাপতি বলেন, এটা কোনও ব্যক্তির কর্মসূচি নয়, দলীয় অনুষ্ঠান।
রবিবার বেঙ্গালুরুতে ছিল কংগ্রেসের মহাসম্মেলন। যেখানে ২০২০ সাল থেকে কর্নাটক কংগ্রেসের সভাপতির পদে থাকা বর্তমান মুখ্যমন্ত্রী শিবকুমার রাজ্যের দায়িত্ব তুলে দেন বিকে হরিপ্রসাদের হাতে। এরপর মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ভাষণ দেন। সেই বক্তব্যের মাঝখানে ‘ডিকে ডিকে’ স্লোগান ওঠে। তাতেই মেজাজ হারান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। এক সময় ভাষণ থামাতে বাধ্য হন তিনি। হুঁশিয়ারি দেন, দলীয় অনুশাসন বিরোধী কাজের জন্য ডিকের অনুগামী কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন:
বক্তৃতার মাঝে খাড়গে বলেন,”এটি কোনও ব্যক্তির কর্মসূচি নয়, দলের কর্মসূচি। ওহে অকর্মণ্যরা, এখানে কোনও ব্যক্তির পূজা করা হয় না; আমরা দলের কর্মসূচির জন্যই একত্রিত হয়েছি।” এখানেই না থেমে খাড়গে বলেন, “আমার ৫৮ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এখানে অনেক নেতাই এসেছেন। দলের প্রতি তাঁদের অবদান সামান্য হলেও দল তাঁদের প্রতি অনেক বড় অবদান রেখেছে।” সঙ্গে হুঁশিয়ারি দেন, “এখানে যাঁরা চিৎকার করেছেন, তাঁদের ফুটেজ রয়েছে। ফুটেজ পর্যালোচনা করার পর আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
-
‘আপনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলব’, মোদিকে আবেগঘন চিঠি শুভেন্দুর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের