প্যারোলে ছাড়া পেয়েই ‘শত্রু’কে খুনের পরিকল্পনা করেছিল আসামি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ধাওয়া খেয়ে পালানোর চেষ্টা করে বহু অপরাধে অভিযুক্ত দুষ্কৃতী, পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় সে। পালটা গুলিতে হরিয়ানার সোনিপতে মৃত্যু হয়েছে ওই আসামির। গুলি বিনিময়ের সময় আহত হয়েছেন এক পুলিশকর্মীও। যদিও আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে।
সোনিপত পুলিশ জানিয়েছে, গোপাল নামে ওই আসামির বিরুদ্ধে দু’ডজনের বেশি ফৌজদারি মামলা ছিল। ২০১০ সালের একটি খুনের মামলায় সাজা হয়েছিল তার। পরে ২০১৬ সালে গনৌরের আরও একটি হত্যাকাণ্ডের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় দুষ্কৃতীর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৭০ দিনের জন্য প্যারোলে জেলমুক্ত হয়েছিল আসামি। এই সময়েও একাধিক অপরাধ করে সে। এর মধ্যে রয়েছে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগ-সহ মদের দোকানে হামলা, সামালখা শহর থেকে একটি ‘ব্রেজ্জা’ গাড়ি চুরি এবং হত্যার উদ্দেশ্যে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো। প্যারোলের মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি আত্মসমর্পণ করেনি বলেও অভিযোগ। উলটে পলাতক ছিল।
সোনিপতের পুলিশ কমিশনার মমতা সিং জানিয়েছেন, গোপাল তাঁর এক শত্রুকে খুন করার জন্য ঘুরছিল। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে ধরার জন্য অভিযান চালায়। অন্যদিকে গ্রেপ্তারি এড়াতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে খুনের আসামি। সেই সময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে আহত হয় গোপাল ও সোনিপত পুলিশের হেড কনস্টেবল দেবেন্দ্র। দু’জনকেই কানপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে গোপালের। হেড কনস্টেবল দেবেন্দ্রর শারীরিক অবস্থা স্থীতিশীল।
সর্বশেষ খবর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের
-
এবার জেলা হচ্ছে কলকাতাও! বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণায় বিভ্রান্তি, কেন এহেন সিদ্ধান্ত সরকারের?
-
এতদিন টাকা ঢুকত তৃণমূল নেতাদের পকেটে! গঙ্গা ভাঙনে বাজেট বরাদ্দে খুশি জঙ্গিপুর