সুকুমার সরকার, ঢাকা: স্বাস্থ্য পরিষেবার কাজে নিয়োজিত চিকিৎসক ও নার্স আর পুলিশ ও সাংবাদিকদের পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত দেশের সশস্ত্র বাহিনীর ১ হাজার ৩৬৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সরাসরি সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন, তাঁদের পরিবারের ৯২ জন সদস্য। আর সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য দপ্তরের ২৫২ জন। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১০ জন। এর মধ্যে ৮ জনের বয়স ৬০ বছরের বেশি। আর ২ জন কর্মরত সেনা সদস্য, যাঁদের প্রত্যেকেই দীর্ঘদিন থেকে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সামরিক বাহিনীর পিসিআর ল্যাবে ৭ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরাসরি সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৩৭৫ জন, তাঁদের পরিবারের সদস্য ৭৭৪ জন এবং বেসামরিক-সহ অন্যান্য ২ হাজার ২৬১ জন। সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সরকারের স্বাস্থ্যবিধি মেনে করোনায় আক্রান্তদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
[আরও পড়ুন: করোনার জের, ইদে কোলাকুলি-সহ একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা হাসিনা সরকারের]
এদিকে দেশে সর্বোচ্চ নমুনা পরীক্ষার হয় শনিবার। নতুন করে ১ হাজার ৮৭৩ জনের দেহে নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ (Covid-19) রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৭৮ জন। শনিবার মৃত্যু হয়েছে ২০ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৫২ জনের মৃত্যু হল।
[আরও পড়ুন: রোহিঙ্গাদের আর আমাদের ঘাড়ে চাপাবেন না’, ইউরোপের দেশগুলিকে বার্তা হাসিনার মন্ত্রীর]
সর্বশেষ খবর
-
ডার্বিতে হ্যাটট্রিকে বাইচুংয়ের পাশে, ‘ঘরের ছেলে’ এডমুন্ডেই ডুরান্ডে দৌরাত্ম্য ইস্টবেঙ্গলের
-
বিশ্বে প্রথম আইভিএফ পদ্ধতিতে দেশীয় প্রজাতির গরুর জন্ম! ঐতিহাসিক কাণ্ড অসমে
-
কলকাতার পর রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিল দেবে ইসকন, তালিকায় নন্দীগ্রামও
-
মাদকপাচার চক্রে গ্রেপ্তার শাহিদের সহ অভিনেতা! মিলল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ পণ্য
-
অন্নপূর্ণার অর্থ এখনও মেলেনি! দ্রুত টাকাপ্রাপ্তির প্রার্থনায় পুজো ‘সহমর্মী’ প্রাপকদের