Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Bangladesh

ভারতে নাশকতায় হাসিনা আমলে মৃত্যুদণ্ড, ইউনুস মুক্ত করেন, বিপুল ভোটে জয়ী সেই তিন নেতাও

জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে অভিযোগ উঠেছিল, আওয়ামি আমলের জেলবন্দি বহু অপরাধীকে নির্বিচারে মুক্তি দেওয়া হচ্ছে। এমনকী মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীও ইউনুসের বদন্যতায় 'সসম্মানে' স্বাভাবিক জীবনে ফিরছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৭:৫৫

options
link
ভারতে নাশকতায় হাসিনা আমলে মৃত্যুদণ্ড, ইউনুস মুক্ত করেন, বিপুল ভোটে জয়ী সেই তিন নেতাও zoom
লুৎফুজ্জামান, আবদুস সালাম এবং এটিএম আজহারুল... তিন জনেরই হাসিনার আমলে মৃত্যুদণ্ড হয়েছিল। ছবি: সংগৃহীত।

ভারতে নাশকতা ঘটিয়ে, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আওয়ামি আমলে মৃত্যুদণ্ড হয়, মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে জেলমুক্ত হন তাঁরাই, এবার নির্বাচনে জিতে বাংলাদেশের সংসদ সদস্য বনে গেলেন সেই তিন নেতা! পদ্মাপাড়ের রাজনৈতিক পালাবদলে আশ্চর্য কাণ্ড ঘটালেন লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং এটিএম আজহারুল ইসলাম।

জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে অভিযোগ উঠেছিল, আওয়ামি আমলের জেলবন্দি ভারতবিরোধী বহু অপরাধীকে নির্বিচারে মুক্তি দেওয়া হচ্ছে। এমনকী মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীও ইউনুসের বদন্যতায় ‘সসম্মানে’ স্বাভাবিক জীবনে ফিরছেন। তাঁদের অন্যতম হলেন লুৎফুজ্জামান ও আবদুস সালাম। তাঁরা সুযোগ বুঝে তারেক রহমানের বিএনপিতে যোগ দেন। ভোটের ফল বেরোতেই দেখা গেল দুই নেতা যেমন জিতেছেন, তেমনই বাংলাদেশে ভূমধস জয় পেয়েছে তারেকের পার্টিও। অন্যদিকে জামাতে টিকিটে রংপুর ২ আসনে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন এটিএম আজহারুল ইসলাম। যদিও ঢাকার মসনদ দখল করতে পারেনি জামাত শিবির। তাতে কী! প্রধান বিরোধী দলের রাজনৈতিক শক্তিও কম নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পদ্মাপাড়ের রাজনৈতিক পালাবদলে আশ্চর্য কাণ্ড ঘটালেন লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং এটিএম আজহারুল ইসলাম।

২০০৪ সালের ২১ আগস্ট হাসিনার বিরুদ্ধে গ্রেনেড হামলা হয়েছিল। ওই ঘটনায় হাসিনা রক্ষা পেলেও মৃত্যু হয় ২৪ জনের। এই মামলায় ২০২৪ সালে বাংলাদেশ হাইকোর্ট তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর এবং অন্য অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছিল। লুৎফুজ্জামানের দলীয় সদস্য আবদুস সালাম পিন্টু ভারতের জন্য অনেক বেশি বিপজ্জনক। পাকিস্তানি জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদ-আল-ইসালামির সঙ্গে মিলে ২০০৬ সালে বারাণসী আদলতে চত্বরে, ২০০৭-এ আজমের শরিফে, ২০১১-তে দিল্লিতে বিস্ফোরণ তথা নাশকতার যুক্ত ছিলেন। শেষ ব্যক্তি এটিএম আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত। ১৯৭১-এ অন্তত ১২০০ জনের মৃত্যুর জন্য দায়ী তিনি। কমপক্ষে ১৩টি ধর্ষণের ঘটনায় যুক্ত।

অর্থাৎ, লুৎফুজ্জামান, আবদুস সালাম এবং এটিএম আজহারুল… তিন জনেরই হাসিনার আমলে মৃত্যুদণ্ড হয়েছিল। তাঁরাই আজ বা কাল বাংলাদেশে গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান সংসদ ভবনে প্রবেশ করবেন। উপস্থিত থাকবেন তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানেও। এর পর প্রশ্ন ওঠেই, কোন পথে হাঁটছে বাংলাদেশ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.