Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Bangladesh

খোকা ইলিশ রক্ষায় ৮ মাস শিকার নিষিদ্ধ বাংলাদেশে, ধরা পড়লে কড়া শাস্তি

মা ইলিশের পর এবার খোকা ইলিশ শিকার নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১৪:৩৮

options
link
খোকা ইলিশ রক্ষায় ৮ মাস শিকার নিষিদ্ধ বাংলাদেশে, ধরা পড়লে কড়া শাস্তি zoom

সুকুমার সরকার, ঢাকা: মা ইলিশের পর এবার খোকা ইলিশ শিকার নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার। অর্থাৎ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার থেকে শুরু হয়েছে খোকা (স্থানীয় ভাষায় জাটকা) ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। আগামী বছর ৩০ জুন পর্যন্ত অর্থাৎ ৮ মাস জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, গত শনিবার থেকে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ শিকার, পরিবহন, বাজারজাত করা, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। গত ৪ থেকে ২৫ অক্টোব পর্যন্ত ইলিশের প্রধান প্রজননের মরশুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়ন করা হয়। ওই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিম ফুটে ইলিশের পোনা বর্তমানে উপকূলীয় নদ-নদী ও মোহনাসমূহে বিচরণ করছে। সরকারের তরফে জানানো হয়েছে, এসব পোনা নিরাপদে বেড়ে উঠতে পারলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে। ফলে ইলিশ রক্ষা করা একান্ত প্রয়োজন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ যদি ছোট ইলিশ ধরেন তাহলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে অপরাধীকে। সরকারের তরফে জানানো হয়েছে, মৎস্য দপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব, ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.